অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

চুয়াডাঙ্গায় ইসলামী আন্দোলনের ৫৫ জনের জামায়াতে যোগদান

ছবি : সংগৃহীত

সংস্কার ২৩ জানুয়ারী ২০২৬: চুয়াডাঙ্গায় ইসলামী আন্দোলনের ২২ জন নেতাকর্মীসহ মোট ৫৫ জন আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নতুন সদস্যদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেয় জামায়াত। গতকাল বৃহস্পতিবার ২২ জানুয়ারি ২০২৬ দিনগত রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের গাইদঘাট গ্রামে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দলীয় সূত্র জানায়, মাখালডাঙ্গা ইউনিয়ন ইসলামী আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শাহিন আলীর নেতৃত্বে ২২ জন জামায়াতে যোগ দেন। এছাড়া রানা আলীর নেতৃত্বে ১৫ জন এবং গ্রাম পর্যায়ের আরও ১৮ জন সাধারণ মানুষ দলবদল করে জামায়াতে ইসলামীতে যোগদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাখালডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমির মহসিন আলীপ্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেল

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক আমির আনোয়ারুল হক মালিক, সদর উপজেলা আমির বিল্লাল হোসাইন, সহকারী সেক্রেটারি শাহেনুজ্জামান, সাজিবুল ইসলাম নয়ন, আসির উদ্দিন মামুন, মামুন হাওলাদার ও ডা. আহমদ মনিরসহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা। যোগদান অনুষ্ঠানে ইসলামী আন্দোলনের সাবেক নেতা শাহিন আলী বলেন, কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কাজের ধারা ও মানসিকতার মিল না পাওয়ায় এবং ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে তারা জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। তিনি আরও বলেন, দাঁড়িপাল্লার প্রার্থীকে বিজয়ী করতে সবাই একসঙ্গে কাজ করবেন

জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ পারভেজ রাসেল বলেন, নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে এবং সৎ ও যোগ্য প্রার্থীকে বিজয়ী করতে জনগণকে সচেতন করতে হবে। এর আগে বৃহস্পতিবার সকাল থেকেই মাসুদ পারভেজ রাসেল তার নির্বাচনী গণসংযোগ শুরু করেন। আলমডাঙ্গার নিজ মহল্লায় ফজরের নামাজ আদায়, এলাকাবাসীর দোয়া গ্রহণ, কবরস্থান জিয়ারত এবং মাবাবার কাছে দোয়া চাওয়ার মাধ্যমে তার নির্বাচনী প্রচারণার সূচনা হয়।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক : দ্বিপাক্ষিক সহযোগিতার আলোচনা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে সাক্ষাৎ করেছে। শুক্রবার রাতে রাজধানীর একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান শেখ হাসিনা

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক আজ রাতেই

ঢাকা সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠকে বসছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপির নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল। শুক্রবার রাত সাড়ে ৮টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ সৌজন্য সাক্ষাৎ ও গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। জামায়াত আমিরের সঙ্গে

সাংবাদিকদের কাজে সরকার কোনো হস্তক্ষেপ করবে না : তথ্য প্রতিমন্ত্রী

তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সাংবাদিকদের স্বাধীনতায় সরকার কোনো হস্তক্ষেপ করবে না। বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে সবসময় সাংবাদিকদের পাশে থাকে বলেও তিনি উল্লেখ করেন। শুক্রবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাফেজ্জী হুজুর ছিলেন মুসলমানদের আধ্যাত্মিক ও রাজনৈতিক পথপ্রদর্শক

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেছেন, সর্বজন শ্রদ্ধেয় বুজুর্গ হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ হাফেজ্জী হুজুর রাহ. ছিলেন মুসলমানদের আধ্যাত্মিক ও রাজনৈতিক রাহবার। তিনি বলেন, হাজার হাজার আলেম-ওলামার উস্তাদ হাফেজ্জী হুজুর রাহ. জীবদ্দশায় অসংখ্য মসজিদ,