অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলে বিএনপির অঙ্গীকার ভঙ্গের অভিযোগ সুজনের

ছবি : সংগৃহীত

সংস্কার ৬ এপ্রিল ২০২৬ সোমবার: অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা গুরুত্বপূর্ণ কয়েকটি অধ্যাদেশ বাতিল ও কিছু সংশোধনের উদ্যোগে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। সংগঠনটি বলেছে, এসব অধ্যাদেশ বাতিলের উদ্যোগ নিলে তা ক্ষমতাসীন বিএনপির অঙ্গীকারের সুস্পষ্ট বরখেলাপ হবে।

রোববার এক বিবৃতিতে সুজনের ভারপ্রাপ্ত সভাপতি বিচারপতি এম এ মতিন ও প্রধান নির্বাহী ড. বদিউল আলম মজুমদার বলেন, জাতীয় সংসদের বিশেষ কমিটি চারটি অধ্যাদেশ বাতিল এবং ১৬টি সংশোধনের সুপারিশ করেছে, যা অন্তর্বর্তী সরকারের সময় জারি করা গুরুত্বপূর্ণ সংস্কারমূলক পদক্ষেপকে প্রশ্নবিদ্ধ করছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, বাতিল বা সংশোধনের আওতায় থাকা অধ্যাদেশগুলোর মধ্যে রয়েছে, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, সুপ্রিম কোর্ট সচিবালয়, জাতীয় মানবাধিকার কমিশন, গুম প্রতিরোধ এবং দুর্নীতি দমন কমিশনসংক্রান্ত অধ্যাদেশ। সুজনের মতে, এসব অধ্যাদেশ সংসদের ওপর ছেড়ে দিলে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার জোরে সহজেই সেগুলো বাতিল করা সম্ভব, যা গণ-অভ্যুত্থানের পর মানুষের প্রত্যাশিত সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে।

সংগঠনটি আরও বলেছে, জুলাই জাতীয় সনদে বর্ণিত মৌলিক সংস্কার বাস্তবায়নে টালবাহানা এবং গুরুত্বপূর্ণ অধ্যাদেশ নিয়ে টানাপোড়েন জাতির জন্য কোনো সুফল বয়ে আনবে না। গুম প্রতিরোধ অধ্যাদেশ জারি করা হয়েছিল যাতে ভবিষ্যতে এ ধরনের মানবতাবিরোধী অপরাধ বন্ধ করা যায়। একইভাবে মানবাধিকার কমিশনকে কার্যকর করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছিল।

বিবৃতিতে বলা হয়, সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ-২০২৫ এবং সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ-২০২৫ বাতিলের সুপারিশ বিচার বিভাগের স্বাধীনতা ও ক্ষমতার পৃথকীকরণের নীতির সঙ্গে সাংঘর্ষিক। এই অধ্যাদেশ আইনে পরিণত হলে যোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিদের বিচারক হিসেবে নিয়োগের সুযোগ বাড়বে, অন্যথায় পুরোনো দলীয় প্রভাবের পদ্ধতি ফিরে আসার আশঙ্কা রয়েছে।

সুজন মনে করে, বিএনপি তাদের জুলাই জাতীয় সনদ ২০২৫, রাষ্ট্র মেরামতের ৩১ দফা এবং ২০২৬ সালের নির্বাচনী ইশতেহারে যে অঙ্গীকার করেছে, গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের উদ্যোগ সেই প্রতিশ্রুতির পরিপন্থী।

বিবৃতিতে আরও বলা হয়, অন্তর্বর্তী সরকার স্থানীয় সরকার প্রতিষ্ঠান পরিচালনার জন্য প্রশাসক নিয়োগ সংক্রান্ত চারটি অধ্যাদেশ জারি করেছিল। তবে বর্তমান পরিস্থিতিতে স্থানীয় নির্বাচন আয়োজনের কোনো বাধা নেই। এসব অধ্যাদেশ আইনে পরিণত হলে প্রশাসক নিয়োগের মাধ্যমে ক্ষমতার অপব্যবহারের ঝুঁকি তৈরি হতে পারে। জনস্বার্থে গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো অনুমোদন করে আইনে পরিণত করার আহ্বান জানিয়েছে সুজন।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

চট্টগ্রামের ১৫ উপজেলায় ভয়াবহ বন্যা : পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ

টানা ছয় দিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। জেলার অন্তত ১৫টি উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। জেলা প্রশাসনের প্রাথমিক হিসাবে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া

পঞ্চদশ সংশোধনীতে হাইকোর্টের রায় বহাল : তত্ত্বাবধায়ক ও গণভোট পুনর্বহাল

সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা এবং গণভোটের বিধান পুনর্বহালের পথ সুগম হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। বৃহস্পতিবার ৯ জুলাই ২০২৬ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ

হাইকোর্টে বিশেষ উদ্যোগে একদিনেই ১৯৪৬ পুরোনো মামলা নিষ্পত্তি

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিশেষ উদ্যোগের অংশ হিসেবে একদিনে ১,৯৪৬টি পুরোনো ফৌজদারি ও রিট মামলার নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ১,৭৮৩টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা এবং ১৬০টি পুরোনো রিট মামলা রয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো.

যানজট কমাতে কাঁচপুরে সায়েদাবাদ বাস টার্মিনাল : নীতিগত অনুমোদন

ঢাকা মহানগরীর যানজট কমানো এবং ট্রাফিক ব্যবস্থাপনা আরও আধুনিক করতে সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার (৮ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায়