অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

গাজীপুর-২ আসনে জামায়াত এনসিপি ঐক্য জোটের বিশাল নির্বাচনী মিছিল

ছবি : সংগৃহীত

সংস্কার ৩০ জানুয়ারী ২০২৬: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-২ আসনে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতৃত্বাধীন ঐক্য জোটের উদ্যোগে একটি বড় ও শক্তিশালী নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে ১১ দলীয় জোট মনোনীত গাজীপুর-২ আসনের প্রার্থী ও এনসিপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আলী নাছের খান জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মিছিলটির নেতৃত্ব দেন। আয়োজকদের দাবি, গাজীপুরের রাজনৈতিক ইতিহাসে এটি জামায়াত ও এনসিপির ঐক্য জোটের অন্যতম বৃহৎ ও প্রভাবশালী নির্বাচনী মিছিল।

মিছিলটি মহানগরের বোর্ডবাজার কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু হয়ে মালেকের বাড়ি এলাকায় গিয়ে শেষ হয়। পথে পথে স্লোগান, সমর্থকদের অংশগ্রহণ ও সাধারণ মানুষের আগ্রহে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়া এই মিছিল ঐক্য জোটের শক্ত অবস্থান ও জনসমর্থনের বার্তা দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

মিছিলে বক্তব্যে জামায়াতের গাজীপুর-২ আসনের সাবেক প্রার্থী মো. হোসেন আলী বলেন, গাজীপুরের মানুষ দীর্ঘদিন ধরে বৈষম্য, দুর্নীতি ও দুঃশাসনের শিকার। এই অবস্থা থেকে মুক্তির জন্য ইসলামি ও ন্যায়ভিত্তিক রাজনীতির বিকল্প নেই। তিনি বলেন, জামায়াত ও এনসিপির ঐক্য কোনো ব্যক্তি বা দলের জন্য নয়; এটি সাধারণ মানুষের অধিকার, নিরাপদ ভবিষ্যৎ ও সুশাসন প্রতিষ্ঠার আন্দোলন।

এসময় প্রার্থী অ্যাডভোকেট আলী নাছের খান বলেন, তিনি গাজীপুর-২ আসনকে সংঘাত ও দুর্নীতির রাজনীতি থেকে বের করে ন্যায়, ইনসাফ ও মানুষের অধিকারভিত্তিক একটি আদর্শ আসনে রূপ দিতে চান। ভয়ভীতি বা ষড়যন্ত্র দিয়ে জনগণের পরিবর্তনের আকাঙ্ক্ষা দমন করা যাবে না বলেও তিনি মন্তব্য করেন।

মিছিলে এনসিপির মহানগর পর্যায়ের নেতাকর্মী, জামায়াতের গাছা থানা আমির মিয়াজউদ্দিন মাস্টার, বিভিন্ন স্তরের দায়িত্বশীল, ছাত্রশিবিরের সভাপতি রেজাউল ইসলাম, মহানগর যুবশক্তির সেক্রেটারি ওমর ফারুক, যুগ্ম সদস্য সচিব শাহাদাত হোসেনসহ বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। দিনভর গণসংযোগ, মিছিল ও কর্মসূচির মধ্য দিয়ে গাজীপুর-২ আসনে আলী নাছের খানের নির্বাচনী প্রচারণা নতুন গতি পেয়েছে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক : দ্বিপাক্ষিক সহযোগিতার আলোচনা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে সাক্ষাৎ করেছে। শুক্রবার রাতে রাজধানীর একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান শেখ হাসিনা

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক আজ রাতেই

ঢাকা সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠকে বসছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপির নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল। শুক্রবার রাত সাড়ে ৮টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ সৌজন্য সাক্ষাৎ ও গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। জামায়াত আমিরের সঙ্গে

সাংবাদিকদের কাজে সরকার কোনো হস্তক্ষেপ করবে না : তথ্য প্রতিমন্ত্রী

তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সাংবাদিকদের স্বাধীনতায় সরকার কোনো হস্তক্ষেপ করবে না। বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে সবসময় সাংবাদিকদের পাশে থাকে বলেও তিনি উল্লেখ করেন। শুক্রবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাফেজ্জী হুজুর ছিলেন মুসলমানদের আধ্যাত্মিক ও রাজনৈতিক পথপ্রদর্শক

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেছেন, সর্বজন শ্রদ্ধেয় বুজুর্গ হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ হাফেজ্জী হুজুর রাহ. ছিলেন মুসলমানদের আধ্যাত্মিক ও রাজনৈতিক রাহবার। তিনি বলেন, হাজার হাজার আলেম-ওলামার উস্তাদ হাফেজ্জী হুজুর রাহ. জীবদ্দশায় অসংখ্য মসজিদ,