অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

গাজাবাসীদের জন্য হাফেজ জি হুজুর রাহ. সেবা ফাউণ্ডেশনের তহবিলে ২৬ লক্ষ টাকা দান

ছবি : সংগৃহীত

সংস্কার, ২৮ মে ২০২৫: ঢাকার উত্তরা মডেল টাউনের ১৪ নম্বর সেক্টরের বাইতুল আমান জামে মসজিদের পক্ষ থেকে ফিলিস্তিনে ক্ষতিগ্রস্ত, নির্যাতিত, নিপীড়িত মুসলিমদের জন্য বাংলাদেশের হাফেজজি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি সেবা ফাউণ্ডেশনের তহবিলে ২৬ লক্ষ ২৭ হাজার টাকার অনুদান প্রদান করেছে। সম্প্রতি মসজিদ কমিটি এই অর্থ প্রদান উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হাফেজজি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি সেবা ফাউণ্ডেশনের সভাপতি জনাব মাওলানা মুজিবুল হক এই অনুদান গ্রহণ করেন। তহবিল গ্রহণ করে জনাব সভাপতি বাইতুল আমান জামে মসজিদ কমিটি সাথে সংশ্লিষ্ট সকলের জন্য দোয়া করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি এই অনুদানের অর্থ গাজাবাসীদের হাতে পৌঁছে দেয়ার দ্রুত ব্যবস্থা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বাইতুল আমান জামে মসজিদের খতিব হযরত মাওলানা আমির হামজা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাফেজজি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি সেবা ফাউন্ডেশনের উপদেষ্টা জনাব মোহাম্মদ মিকাইল করিম, আহমদ চৌধুরী, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জনাব মাওলানা কাওসার আহমদ সুহাইল যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইফতেখারুল হক। তাছাড়া, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরার বিশিষ্ট ব্যবসায়ী দারুল আজহার ফাউন্ডেশনের সম্মানিত ট্রাস্টি জনাব সাইফুদ্দিন খন্দকার।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

ইসলামী আন্দোলনে পরবর্তি মহাসচিব গাজী মাওলানা আতাউর রহমান

ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন গাজী মাওলানা আতাউর রহমান। একই সঙ্গে দীর্ঘদিন মহাসচিবের দায়িত্ব পালন করা অধ্যক্ষ ইউনুছ আহমাদকে দলের প্রেসিডিয়াম সদস্য করা হয়েছে। শনিবার ২৭ জুন ২০২৬ রাজধানীর বিজয়নগরের ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত

চার মাসে ঋণ বেড়েছে এক লাখ কোটি টাকা : সংসদে আখতার হোসেন

রংপুর-৪ আসনের এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার মাত্র চার মাসের মধ্যেই দেশের মোট ঋণ প্রায় ২৩ লাখ কোটি টাকা থেকে বেড়ে ২৪ লাখ কোটি টাকায় পৌঁছেছে। ফলে এই সময়ে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের বোঝা বহন করতে হয়েছে। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের ১৫তম দিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবি

গণহত্যার বিচার না হলে সরকার পাঁচ বছর টিকবে না : নাহিদ

আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে রাজধানীর বিজয়নগরে সমাবেশ করেছে ঢাকা মহানগর এগারো দলীয় ঐক্য। এতে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বিচার প্রক্রিয়ার ধীরগতির সমালোচনা করে দ্রুত

একসঙ্গে ১৭ আইন কর্মকর্তার পদত্যাগ : জমা দিলেন পদত্যাগপত্র

জামায়াতপন্থি হিসেবে পরিচিত ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল একযোগে পদত্যাগ করেছেন। সোমবার ২২ জুন ২০২৬ তারা অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে নিজ নিজ পদত্যাগপত্র জমা দেন। মঙ্গলবার ২৩ জুন ২০২৬ পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।