অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

গরু জবাই নিষেধাজ্ঞার রায় বাতিলে সুপ্রিম কোর্টে তামিলনাড়ু সরকার

ছবি : সংগৃহীত

সংস্কার ২ জুলাই ২০২৬ বৃহস্পতিবার: মাদ্রাজ হাইকোর্টের গরু জবাই নিষেধাজ্ঞার আদেশকে চ্যালেঞ্জ করে ভারতের সুপ্রিম কোর্টে আবেদন করেছে তামিলনাড়ু সরকার। রাজ্য সরকারের দাবি, হাইকোর্টের নির্দেশ বিদ্যমান আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং আদালত আইনগত সীমা অতিক্রম করেছে। সরকারের বক্তব্য অনুযায়ী, তামিলনাড়ু পশু সংরক্ষণ আইন, ১৯৫৮-এর ৪ নম্বর ধারা অনুসারে নির্দিষ্ট শর্ত পূরণ হলে গরু জবাই বৈধ। কোনো গরুর বয়স ১০ বছরের বেশি হলে এবং তা প্রজনন বা কাজের অনুপযোগী বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রত্যয়ন দিলে জবাই করা যায়। কিন্তু হাইকোর্টের সাম্প্রতিক রায় এই আইনি সুযোগকে কার্যত বাতিল করেছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

গত ২৭ মে বিচারপতি জি. আর. স্বামীনাথন ও বিচারপতি ভি. লক্ষ্মীনারায়ণের সমন্বয়ে গঠিত মাদ্রাজ হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, শুধু অনুমোদিত কসাইখানায় পশু জবাই করা যাবে। পাশাপাশি রাজ্যের মুখ্য সচিব ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের বকরি ঈদসহ কোনো দিনই গরু বা বাছুর জবাই বন্ধে ব্যবস্থা নিতে বলা হয়। লাইভ ল-এর প্রতিবেদন অনুযায়ী, সুপ্রিম কোর্টে তামিলনাড়ু সরকার যুক্তি দিয়েছে যে, এই নির্দেশনার কারণে রায়ের মধ্যেই আইনি অসঙ্গতি তৈরি হয়েছে এবং এটি প্রচলিত আইনের পরিধি ছাড়িয়ে গেছে। হিন্দু মাক্কাল কাচির রাজ্য সাধারণ সম্পাদক সূর্যের করা একটি রিট আবেদনের ভিত্তিতেই হাইকোর্ট এই রায় দেয়। আবেদনে অভিযোগ করা হয়েছিল, জনসমক্ষে অবৈধভাবে গরু জবাই বন্ধে কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।

রায়ে হাইকোর্ট ভারতের সংবিধানের ৪৮ অনুচ্ছেদের উল্লেখ করে, যেখানে রাষ্ট্রকে গরু, বাছুর এবং অন্যান্য দুগ্ধ ও মালবাহী গবাদিপশু জবাই নিষিদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা রয়েছে। আদালত জানায়, এই অনুচ্ছেদের আলোকে ১৯৫৮ সালের আইনের ৪ নম্বর ধারা কঠোরভাবে প্রয়োগ করতে হবে এবং নির্ধারিত শংসাপত্র ছাড়া কোনো জবাইয়ের অনুমতি দেওয়া যাবে না। গ্রামীণ অর্থনীতি ও দুগ্ধ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকারের আগের একটি আদেশের ভিত্তিতেও আদালত এই সিদ্ধান্তের কথা উল্লেখ করে। বকরি ঈদে কোরবানি প্রসঙ্গে সুপ্রিম কোর্টের আগের পর্যবেক্ষণ উদ্ধৃত করে হাইকোর্ট আরও বলে, বহু মুসলিম এই উৎসবে গরু কোরবানি করেন না এবং গরু কোরবানি ইসলাম ধর্ম পালনের বাধ্যতামূলক অংশ নয়। তাই কোরবানির জন্য গরু জবাইকে অপরিহার্য ধর্মীয় আচার হিসেবে গণ্য করা যায় না। এই রায়ের বিরুদ্ধেই এখন সুপ্রিম কোর্টে আইনি লড়াই শুরু করেছে তামিলনাড়ু সরকার।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

জেরুজালেমে স্থায়ী মার্কিন দূতাবাস নির্মাণে চুক্তি : নতুন করে বিতর্ক

জেরুজালেমে স্থায়ী মার্কিন দূতাবাস নির্মাণের লক্ষ্যে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই পদক্ষেপটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ২০১৭ সালের ডিসেম্বরে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়া এবং তেল আবিব থেকে মার্কিন কূটনৈতিক মিশন স্থানান্তরের সিদ্ধান্তের ধারাবাহিকত

তিব্বত মালভূমিতে বৈদ্যুতিক রকেট উৎক্ষেপণ প্রযুক্তি চীনের

বিশ্বের বাণিজ্যিক মহাকাশ উৎক্ষেপণ বাজারে বর্তমানে ইলন মাস্কের পুনর্ব্যবহারযোগ্য রাসায়নিক রকেটের প্রাধান্য থাকলেও, চীন সম্পূর্ণ ভিন্ন প্রযুক্তির দিকে এগোচ্ছে। ‘পৃথিবীর ছাদ’ নামে পরিচিত তিব্বত মালভূমির কাছাকাছি একটি শহরে গবেষকরা এমন একটি তড়িৎচৌম্বক বা বৈদ্যুতিক উৎক্ষেপণ প্রযুক্তি নিয়ে কাজ করছেন, যা রাসায়নিক

নেতানিয়াহুর পারমাণবিক বোমা দাবি প্রত্যাখ্যান : সা. ইসরায়েলি সেনাপ্রধান

ইরানের কাছে পারমাণবিক বোমা রয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এমন দাবিকে ‘মিথ্যা ও বানোয়াট’ বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক সেনাপ্রধান এবং বর্তমান বিরোধী দল ‘ইয়াশার’ পার্টির প্রধান গাদি আইজেনকোট। ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনথ-এর তথ্য অনুযায়ী, মধ্য ইসরায়েলের এক সম্মেলনে তিনি বলেন,

কেরালায় ইসলাম গ্রহণ বেড়েছে : হিন্দু ধর্ম ত্যাগও ঊর্ধ্বমুখী

ভারতের কেরালা রাজ্যের সরকারি গেজেটের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, গত কয়েক বছরে ইসলাম গ্রহণের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সঙ্গে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ও খ্রিষ্টধর্ম গ্রহণের প্রবণতাও বৃদ্ধি পেয়েছে বলে পরিসংখ্যানে দেখা গেছে। সরকারি তথ্য অনুযায়ী, ২০২০ সালে কেরালায় ৪০ জন ইসলাম ধর্ম ত্যাগ করলেও ১৪৪ জন