অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

গণহত্যার অভিযোগে আদালতের কঠোর রায়: হাসিনার ফাঁসির আদেশ

ছবি : দৈনিক আমার দেশ এর সৌজন্যে

 

সংস্কার ১৯ নভেম্বর ২০২৫: বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে আলোচিত জুলাই গণঅভ্যুত্থানকালে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করেছে। আদালত ক্ষমতাচ্যুত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ফাঁসিতে কার্যকরযোগ্য মৃত্যুদণ্ড ঘোষণা করে। তাদের সঙ্গে অভিযুক্ত পুলিশপ্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন রাজসাক্ষী হওয়ায় তুলনামূলক হালকা সাজা হিসেবে পাচ্ছেন পাঁচ বছরের কারাদণ্ড। এই রায় ঘোষণার পর পরই সারাদেশে আনন্দ উৎসব উদযাপনের ঢেউ বইতে শুরু করে। বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ ও ছাত্রসমাজ মিষ্টি বিতরণ করে আনন্দ প্রকাশ করে। সংশ্লিষ্ট বিশ্লেষকরা বলছেন,দীর্ঘদিনের অস্বচ্ছতা ও দমন-পীড়নের ইতিহাসে এই সিদ্ধান্ত নতুন বার্তা দেবে গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে।

হাসিনার বিরুদ্ধে পাঁচটি পৃথক অভিযোগ গঠন করা হয়েছিল এর মধ্যে উসকানিমূলক ভূমিকার কারণে একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড এবং সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটির আওতায় রংপুরের আবু সাঈদ,ঢাকা চানখাঁরপুলের ছয়জন এবং সাভারের আশুলিয়ায় ছয়জনকে হত্যার অপরাধে মৃত্যুদণ্ড দেয়া হয়। একই সঙ্গে তাদের স্থাবর ও অস্থাবর সব সম্পদ বাজেয়াপ্ত করে জুলাইয়ের শহীদ ও আহতদের ক্ষতিপূরণ প্রদানে ব্যবহারের নির্দেশ দেওয়া হয়। সোমবার ১৭ নভেম্বর ২০২৫, বেলা পৌনে ৩টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ রায় ঘোষণা করেন। বিচারপতি শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জজ মোহিতুল হক এনাম চৌধুরী সদস্য হিসেবে উপস্থিত ছিলেন। দুপুর ১২টা ৩৪ মিনিটে রায় পাঠ শুরু হয়। আদালত কক্ষ ছিল সাংবাদিক, আইনজীবী, শহীদ পরিবার, জুলাইযোদ্ধা এবং বিভিন্ন দেশি-বিদেশি গণমাধ্যমকর্মীতে ঠাসা। দেশ-বিদেশের নজর ছিল এই রায়ের ওপর। ঘটনাস্থল থেকে বের হয়ে শহীদদের স্বজনেরা আবেগাপ্লুত হয়ে পড়ে একে অপরকে আলিঙ্গন করেন। অনেকেই দাবি তোলেন বর্তমানে ভারতে অবস্থানরত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত এনে দণ্ড কার্যকর করার। বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও রায়ের প্রতি সমর্থন জানানো হয়। সরকার এই সিদ্ধান্তকে ঐতিহাসিক আখ্যা দিয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে।

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান,এ রায়ের মাধ্যমে একটি দৃষ্টান্ত রচিত হয়েছে এবং আন্তর্জাতিক মানদণ্ড মেনে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তার মতে,প্রমাণগুলো বিশ্বের যেকোনো আদালতে গ্রহণযোগ্য। তিনি শপথ করে বলেন এটি প্রতিশোধ নয়,বরং ন্যায়বিচারের আকাঙ্ক্ষা পূরণের প্রতিফলন। তিনি আরও জানান,রায় ঘোষণার ফলে যে এক হাজার চারশোরও বেশি তরুণ জীবন উৎসর্গ করেছিলেন,তাদের পরিবারে সামান্য হলেও স্বস্তি ফিরবে। আইন অনুযায়ী দণ্ডপ্রাপ্তরা আজ থেকে ৩০ দিনের মধ্যে আত্মসমর্পণ করলে আপিল করার সুযোগ পাবেন বলেও তিনি যোগ করেন।

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন,শহীদেরা ন্যায় বিচার পেয়েছেন এটাই সবচেয়ে বড় সফলতা। শেখ হাসিনা ও কামালের সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতার পরিচায়ক বলে তিনি মন্তব্য করেন। অন্যদিকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন জানিয়ে দেন আসামিরা আইনত আত্মসমর্পণ না করা পর্যন্ত তাদের পক্ষে আপিলে যাওয়া সম্ভব নয়। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল একে বাংলাদেশের মাটিতে ন্যায় প্রতিষ্ঠার এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে আখ্যা দেন। তিনি ঘোষণা করেন,ভারতকে আবারও চিঠি পাঠিয়ে শেখ হাসিনা ও কামালকে ফেরত চাওয়া হবে। তার ভাষায় গণহত্যায় অভিযুক্তদের আশ্রয় দেওয়ার বিষয়টি বাংলাদেশের প্রতি শত্রুতার শামিল।

ট্রাইব্যুনালের পর্যবেক্ষণে ১৯৭১ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত রাজনৈতিক ঘটনা,মানবাধিকার লঙ্ঘন এবং আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত নানাবিধ নিপীড়নের ওপর বিস্তারিত আলোচনাও উঠে এসেছে। ২০১৪,২০১৮ এবং ২০২৪ সালের তিনটি জাতীয় নির্বাচনের বিতর্কিত প্রক্রিয়ার বর্ণনাও সেখানে অন্তর্ভুক্ত করা হয়। ৪৫৩ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে রাজনৈতিক পরিবেশ,সাক্ষ্য-প্রমাণ এবং গণমাধ্যমের রিপোর্টের ওপর ভিত্তি করে মানবতাবিরোধী অপরাধের বর্ণনা বিন্যাস করা হয়েছে। ট্রাইব্যুনাল বলেছে অভিযোগগুলোর সবকটি সন্দেহাতীতভাবে প্রমাণিত,তাই সর্বোচ্চ দণ্ড ছাড়া ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়। সরকারি বিবৃতিতে জনগণকে সতর্ক করা হয়েছে আবেগপ্রবণ বা উচ্ছৃঙ্খল কোনো আচরণ বরদাস্ত করা হবে না। আইনশৃঙ্খলা ভাঙার চেষ্টাকে কঠোরভাবে দমন করা হবে বলেও জানানো হয়েছে। সর্বশেষে, রাষ্ট্রপক্ষের মত এই বিচার কেবল অতীতের নিষ্ঠুরতার জবাব নয়; বরং ভবিষ্যত প্রজন্মের জন্য আইনের শাসন সুরক্ষিত রাখার অঙ্গীকার।

সংস্কার/ইএফহ

সম্পর্কিত খবর

চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী : ১৭ সমঝোতা স্মারক

দীর্ঘ কূটনৈতিক নীরবতা ও ভূ-রাজনৈতিক জটিলতার মধ্যে ছয় দিনের রাষ্ট্রীয় সফর শেষে চীন থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চার দিনের প্রথম চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৭টি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। সফরের শেষ দিনে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক : দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার উদ্যোগ

চীনের চার দিনের সরকারি সফরে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসেন। এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত বীর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে চীনের বিপ্লবী বীরদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। এ

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক : গণমাধ্যমে ব্যাপক সহযোগিতা

বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার বেইজিংয়ে দুই দেশের মধ্যে এসব সমঝোতা স্মারক সই হয় বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে। একই দিন বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের

৬ জেলায় সেনা কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ছয় জেলায় সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব পদমর্যাদার কমিশনড কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। সোমবার (২২ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের