অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

গণভোটের রায় নিয়ে সোহরাওয়ার্দীতে খেলাফত মজলিসের সমাবেশ

ছবি : সংগৃহীত

সংস্কার ২৫ এপ্রিল ২০২৬ শনিবার: গণভোটের রায় বাস্তবায়ন ও চলমান সংকট নিরসনে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিসশুক্রবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির আমির মাওলানা মামুনুল হকগণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।

মাওলানা মামুনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বিরোধী দলের নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, বিরোধী দলের চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর চেয়ারম্যান অলি আহমদ এবং আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু

এছাড়াও উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দীন আহমদ, নায়েবে আমির ইউসুফ আশরাফ, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান (ইরান), জাতীয় গণতান্ত্রিক পার্টির মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির জ্যেষ্ঠ নায়েবে আমির আবদুল মাজেদ আতহারী, খেলাফত মজলিসের নায়েবে আমির আলী ওসমান, মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ (হানজালা), ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম এবং ইনকিলাব মঞ্চের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল জাবেরসহ অনেকে।  সমাবেশে বক্তারা গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান এবং চলমান রাজনৈতিক সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

ফ্যাসিবাদ ফিরলে দ্রুত পতন ঘটবে : হুঁশিয়ারি ইসহাক সরকারের

ঢাকা-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর সহযোগী সংগঠন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত অধিকার ক্ষুণ্ন হলে আবার রাজপথে নামা হবে এবং শাসকগোষ্ঠীর পতন ঘটাতে বেশি সময় লাগবে না।  শুক্রবার

পরিবর্তনের রাজনীতিতে আসুন : এনসিপিতে যোগদানের আহ্বান সারজিসের

সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের জন্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দরজা খোলা বলে জানিয়েছেন দলটির উত্তরবঙ্গের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।  তিনি বলেন, কেউ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বা অন্য কোনো দল করলেও সমস্যা নেই। যদি পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে

বৈশাখ বরণে জামায়াতের শোভাযাত্রা : দেশীয় সংস্কৃতি চর্চার আহ্বান

বাংলা নববর্ষ উপলক্ষে রাজধানী ঢাকায় বৈশাখী শোভাযাত্রা আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার ১৪ এপ্রিল ২০২৬ দেশীয় সাংস্কৃতিক সংসদের ব্যানারে অনুষ্ঠিত এই শোভাযাত্রা জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে রমনা পার্কে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় নারী, শিশুসহ বিভিন্ন বয়স ও পেশার

ইসলামী আইন প্রতিষ্ঠায় ঐক্যের আহ্বান : ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, দেশের দক্ষিণে বঙ্গোপসাগর অঞ্চল থেকে ইসলামের বিজয়ের সূচনা হয়েছে এবং আল্লাহর দেওয়া দ্বীনের পথে থাকলে তা একসময় সারা বাংলায় ছড়িয়ে পড়বে। সোমবার ১৩ এপ্রিল ২০২৬ বিকালে বরগুনার তালতলী