আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১৬ ফেব্রুয়ারী ২০২৬: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণভোটের গণরায় পূর্ণাঙ্গ বাস্তবায়নের শর্তে তারা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছেন। সোমবার ১৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা-তে স্বাক্ষর শেষে সাংবাদিকদের তিনি বলেন, জুলাই সনদে থাকা ‘নোট অব ডিসেন্ট’ কোনো সিদ্ধান্তের অংশ হতে পারে না। এ বিষয়ে স্পষ্ট বক্তব্য প্রয়োজন ছিল। তাদের দাবির পরিপ্রেক্ষিতে জুলাই জাতীয় সনদ আদেশ জারি হয়, যার ভিত্তিতে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। গণভোটে জনগণের রায় সংস্কার ও ন্যায়ের পক্ষে এসেছে।
তিনি জানান, স্বাক্ষরের সময় ‘নোট অব ডিসেন্ট’ বাদ দিয়ে মন্তব্য যুক্ত করে এনসিপি সই করেছে এবং গণভোটের রায় পূর্ণ বাস্তবায়নের বিষয়টি স্পষ্ট করেছে। তার মতে, এ স্বাক্ষরের মাধ্যমে জুলাই জাতীয় সনদ পূর্ণতা পেয়েছে। এখন সংস্কার সভা ও সংস্কার পরিষদের মাধ্যমে গণভোটের আদেশ অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করতে হবে।
নাহিদ ইসলাম বলেন, এনসিপি সংসদ নির্বাচনে অংশ নিয়েছে এবং সংসদে গিয়ে জুলাই জাতীয় সনদ ও সংস্কারের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করাই তাদের ম্যান্ডেট। জনগণ তাদের এ দায়িত্ব দিয়েছে। শপথের আগে এবং অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে এসে সনদ বাস্তবায়নের স্বার্থেই তারা সই করেছেন।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান থেকেই রাষ্ট্র সংস্কার ও নতুন বন্দোবস্তের দাবি তাদের ছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি হয়ে পরে জাতীয় নাগরিক পার্টি—সব সময়ই তারা সংস্কারের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে। তবে সনদ সইয়ের দিন আইনি ভিত্তি স্পষ্ট না থাকায় তারা অংশ নেয়নি। আইনি ভিত্তি নিশ্চিত হওয়ার পরই তারা স্বাক্ষর করেছে। এ সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাভেদ রাসিন, মনিরা শারমিন এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা উপস্থিত ছিলেন।
সংস্কার/ইএমই
ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন গাজী মাওলানা আতাউর রহমান। একই সঙ্গে দীর্ঘদিন মহাসচিবের দায়িত্ব পালন করা অধ্যক্ষ ইউনুছ আহমাদকে দলের প্রেসিডিয়াম সদস্য করা হয়েছে। শনিবার ২৭ জুন ২০২৬ রাজধানীর বিজয়নগরের ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত
রংপুর-৪ আসনের এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার মাত্র চার মাসের মধ্যেই দেশের মোট ঋণ প্রায় ২৩ লাখ কোটি টাকা থেকে বেড়ে ২৪ লাখ কোটি টাকায় পৌঁছেছে। ফলে এই সময়ে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের বোঝা বহন করতে হয়েছে। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের ১৫তম দিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবি
আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে রাজধানীর বিজয়নগরে সমাবেশ করেছে ঢাকা মহানগর এগারো দলীয় ঐক্য। এতে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বিচার প্রক্রিয়ার ধীরগতির সমালোচনা করে দ্রুত
জামায়াতপন্থি হিসেবে পরিচিত ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল একযোগে পদত্যাগ করেছেন। সোমবার ২২ জুন ২০২৬ তারা অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে নিজ নিজ পদত্যাগপত্র জমা দেন। মঙ্গলবার ২৩ জুন ২০২৬ পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।