অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

খেলাফত মজলিস

খেলাফত মজলিস : ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বরোচিত বিমান হামলা ধ্বংসযজ্ঞের প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ করেছে খেলাফত মজলিস। এসব বিক্ষোভ সমাবেশে গাজায় ইসরাইলের নির্বিচার বিমান হামলা, নারী-শিশু নির্বিশেষে নিরাপরাধ ফিলিস্তিনিদের হত্যা, ভয়াবহ ধ্বংসযজ্ঞ যুদ্ধাপরাধের জন্য বেনিয়ামিন নেতানিয়াহুসহ ইসরাইলী নেতা সামরিক কর্মকর্তাদের আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালতে বিচার দাবি করা হয়েছে। একইসাথে জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইট থেকে খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক তাওহিদুল ইসলাম তুহিনের পরিচালনায় অনুষ্ঠিত মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম। বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-বায়তুলমাল সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম, শ্রমিক মজলিসের সভাপতি হাজী নূর হোসেন, মো. জহিরুল ইসলাম, হাফেজ মাওলানা নুরুল হক, মো. আবুল হোসেন, হুমায়ুন কবির আজাদ, কাজী আরিফুর রহমান, মুফতি সাইফুল হক, অ্যাডভোকেট শায়খুল ইসলাম, ছাত্র মজলিস নেতা কে এম ইমরান হোসাইন।

সম্পর্কিত খবর

সক্রিয় বিএনপির যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলে নতুন নেতৃত্বের আভাস

সরকার পরিচালনার ব্যস্ততার মধ্যেও সাংগঠনিক স্থবিরতা কাটাতে অঙ্গ ও সহযোগী সংগঠন পুনর্গঠনে সক্রিয় হয়েছে বিএনপি। দলের মেয়াদোত্তীর্ণ সংগঠনগুলো ঢেলে সাজাতে ইতোমধ্যে উদ্যোগ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এতে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে এবং পদ-পদবির জন্য তৎপরতাও বেড়েছে।

জাকাত প্রসঙ্গে নিলুফার মনির বক্তব্যে হেফাজত : ক্ষমা চাওয়ার দাবি

জাকাত নিয়ে বিএনপির নারী নেত্রী নিলুফার মনির বক্তব্যকে ‘অবমাননাকর’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির মহাসচিব মাওলানা সাজিদুর রহমান এক বিবৃতিতে বলেন, জাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত, যা সমাজে সাম্য, সহমর্মিতা ও দারিদ্র্য বি

ব্যাংক খাতে লুটপাটের সুযোগ তৈরি হচ্ছে : গণভোটের রায় মানেনি সরকার

দেশের ব্যাংক খাতে বড় ধরনের লুটপাটের পথ তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এমপি। তিনি বলেন, যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, তাদের অল্প কিছু অর্থ ফেরত দিলেই আবার মালিকানা ফিরে পাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে, যা ভবিষ্যতে আরও ব

আইনজীবীদের পাল্টাপাল্টি অবস্থান : বিএনপিপন্থিদের বিক্ষোভ

সুপ্রিম কোর্টে আওয়ামী লীগপন্থি আইনজীবীদের অবস্থানকে কেন্দ্র করে হাইকোর্ট বিভাগে বিক্ষোভ করেছেন বিএনপিপন্থি আইনজীবীদের একাংশ। বুধবার ২৯ এপ্রিল ২০২৬ হাইকোর্টের এনেক্স ভবনের নিচে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা এ কর্মসূচি পালন করেন। এ সময় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে