আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ৩০ মে ২০২৬ শনিবার: যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির ঐতিহ্যবাহী পারফর্মিং আর্টস ভেন্যু কেনেডি সেন্টার থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম মুছে ফেলার নির্দেশ দিয়েছেন একটি ফেডারেল আদালত। একই সঙ্গে কেন্দ্রটি দুই বছরের জন্য বন্ধ রেখে সংস্কার কাজ চালানোর ট্রাম্প প্রশাসনের পরিকল্পনাও স্থগিত করা হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার ইউএস ডিস্ট্রিক্ট বিচারক ক্রিস্টোফার কুপার ৯৪ পৃষ্ঠার এক রায়ে এ আদেশ দেন। এ সিদ্ধান্তকে ট্রাম্প প্রশাসনের জন্য বড় আইনি ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
রায়ে বিচারক বলেন, কেন্দ্রটির নাম সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির স্মরণে কংগ্রেস নির্ধারণ করেছে। বোর্ড একক সিদ্ধান্তে এই নাম পরিবর্তন করতে পারে না। নাম পরিবর্তনের ক্ষমতা কেবল কংগ্রেসের রয়েছে।
আদালতের নির্দেশ অনুযায়ী, ১৪ দিনের মধ্যে সেন্টারের মূল ভবন, সব ডিজিটাল ও শারীরিক সাইনবোর্ড এবং অফিসিয়াল ওয়েবসাইট থেকে ট্রাম্পের নাম ও লোগো সরাতে হবে। গত ডিসেম্বরে ট্রাম্পপন্থী বোর্ড সদস্যরা কেন্দ্রটির নাম পরিবর্তন করে “দ্য ডোনাল্ড জে. ট্রাম্প অ্যান্ড জন এফ. কেনেডি মেমোরিয়াল সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস” রাখার সিদ্ধান্ত নেন। এর বিরুদ্ধে ওহাইও অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট প্রতিনিধি জয়েস বিটি আইনি লড়াই শুরু করেন।
রায়ের পর ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ বিচারকের সমালোচনা করেন। তিনি দাবি করেন, রাজনৈতিক বিরোধিতার কারণেই এ সিদ্ধান্ত এসেছে। ট্রাম্প আরও বলেন, যেখানে তিনি স্বাধীনভাবে কাজ করতে পারবেন না, সেখানে প্রতিষ্ঠান পরিচালনায় তার আগ্রহ নেই। তিনি কেনেডি সেন্টারের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব কংগ্রেসের কাছে হস্তান্তরের জন্য বাণিজ্য বিভাগকে নির্দেশ দিয়েছেন বলেও জানান।
ডেমোক্র্যাট আইনপ্রণেতারা রায়কে স্বাগত জানিয়ে বলেছেন, কেনেডি সেন্টার দেশের জনগণের সম্পদ, এটি কোনো ব্যক্তির প্রচারণার জায়গা নয়।
সংস্কার/ইএমই
প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও
ভারতের গুজরাট পুলিশের স্টেট ইন্টেলিজেন্স ব্যুরোর (এসআইবি) একটি ‘গোপন’ নথি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক বিতর্ক ও ক্ষোভ তৈরি হয়েছে। ফাঁস হওয়া ওই নথিতে মুসলিমদের নিয়মিত ধর্মীয় আচরণ, পোশাক ও সম্ভাষণের মতো সাধারণ বিষয়কে উগ্রবাদ বা র্যাডিকালাইজেশনের সম্ভাব্য লক্ষণ হিসেবে উল্লে
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের উচ্চ-নিরাপত্তা বলয়ের ভেতরে অবস্থিত ১৩৬ বছরের পুরোনো গৌরীপুর জামে মসজিদ (বাঁকড়া মসজিদ)-এ শনিবার থেকে তিন দিনের জন্য নামাজ আদায় সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক
আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে অংশগ্রহণকারী দেশগুলোর রাষ্ট্রপ্রধান ও শীর্ষ কর্মকর্তাদের ব্যতিক্রমী উপহার দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান। তিনি প্রত্যেককে তুরস্কে তৈরি একটি আসল ‘গুমুশায় .৩৫৭ ম্যাগনাম’ রিভলভার, ৬টি তাজা গুলি এবং একটি ক্লিনিং কিট উপহার দেন। এই ব্যতিক্রমী উপহার বিশ্বনেতাদে