অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

কুয়ালালামপুরে যুবদলের কর্মীসভা : নতুন গতি সৃষ্টির প্রত্যাশা

ছবি : সংগৃহীত

সংস্কার ৬ এপ্রিল ২০২৬ সোমবার: দীর্ঘদিন পর মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয়েছে যুবদলের বহুল প্রতীক্ষিত কর্মীসভা। প্রবাসী বাংলাদেশি তরুণদের রাজনৈতিক ও সাংগঠনিক সম্পৃক্ততা জোরদার করতে আয়োজিত এ সভা উৎসবমুখর পরিবেশে এক মিলনমেলায় পরিণত হয়।

শনিবার ৪ এপ্রিল ২০২৬ রাজধানী কুয়ালালামপুরের জি-টাওয়ার হলরুমে অনুষ্ঠিত সভায় বিপুল সংখ্যক নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত ছিল পুরো অনুষ্ঠানস্থল, যা প্রবাসে সংগঠনের কার্যক্রমকে নতুন উদ্দীপনা দেয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি। তিনি বলেন, প্রবাসে সংগঠনকে শক্তিশালী করতে ঐক্য, শৃঙ্খলা ও আদর্শিক চেতনা জরুরি। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে প্রবাসীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। একই সঙ্গে প্রবাসী নেতাকর্মীদের ত্যাগ ও অবদানের প্রশংসা করে বলেন, তাদের প্রচেষ্টা ভবিষ্যতে দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে।

বিশেষ অতিথি হিসেবে মালয়েশিয়া বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম শাহ প্রবাসী কমিউনিটির ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ঐক্যবদ্ধভাবে কাজ করলে সংগঠনকে আরও শক্তিশালী করা সম্ভব।

সভায় সভাপতিত্ব করেন মালয়েশিয়া যুবদলের সভাপতি মো. জসিম উদ্দিন। তিনি সংগঠনের ভবিষ্যৎ দিকনির্দেশনা তুলে ধরে বলেন, এই কর্মীসভা নতুন সূচনার বার্তা বহন করছে। প্রবাসী তরুণদের আরও বেশি সম্পৃক্ত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রমজান আলী। এতে মালয়েশিয়া বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা সংগঠনের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা তুলে ধরেন এবং প্রবাসে সংগঠন পরিচালনার অভিজ্ঞতা ভাগাভাগি করেন।

সভায় অংশগ্রহণকারীরা পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন জোরদার করেন। নিয়মিত এমন আয়োজনের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন তারা। অনুষ্ঠানের শেষাংশে ঐক্য, শৃঙ্খলা ও আদর্শকে সামনে রেখে এগিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে প্রবাসে থেকেও দেশের জন্য কাজ করার অঙ্গীকার আরও দৃঢ় করার ওপর জোর দেওয়া হয়।

এদিন মালয়েশিয়া যুবদলের ডিজিটাল অগ্রযাত্রার অংশ হিসেবে অফিসিয়াল ওয়েবসাইট, ফেসবুক আইডি ও ফেসবুক পেজের উদ্বোধন করেন প্রধান অতিথি। নেতাকর্মীদের মতে, এ উদ্যোগ সংগঠনের আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং নতুন প্রজন্মের সঙ্গে যোগাযোগ আরও সহজ করবে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

অলিখিত সমঝোতার ফলেই দাগি আসামিদের জামিন : সারজিসের অভিযোগ

আওয়ামী লীগের সঙ্গে অলিখিত চুক্তির কারণেই দাগি আসামিরা জামিন পাচ্ছে, এমন অভিযোগ করেছেন ১১ দলীয় ঐক্যের নেতা সারজিস। রোববার ১২ এপ্রিল ২০২৬ দুপুরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সঙ্গে আয়োজিত

সাগর-রুনি হত্যার বিচার না হলে সাংবাদিকরা কঠোর কর্মসূচি দিবে

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের দেড় দশক পার হলেও এখনও বিচার সম্পন্ন হয়নি। এ বিষয়ে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নেতারা। সোমবার (৬ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনে

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক : কাউন্সিল ও জাতীয় ইস্যুতে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৪ এপ্রিল ২০২৬ রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয় এবং দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলে।

গণরায় অগ্রাহ্য করলে ‘আরেকটি ৫ আগস্ট’ আসতে পারে

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) ডা. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, গণভোটে দেশের ৭০ শতাংশ মানুষ যে মতামত দিয়েছে, তা অস্বীকার করা হলে নতুন করে গণঅভ্যুত্থানের পরিস্থিতি তৈরি হতে পারে। তার মতে, গণরায়কে অবজ্ঞা করলে ‘আরেকটি ৫ আগস্ট খুব সন্নিকটে’। শনিবার ৪ এপ্রিল ২০২৬ বিকেলে