অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

কিয়েভকে লক্ষ্য করে রাশিয়ার বড় হামলা : নিহত ৪ আহত ৮৩

ছবি : সংগৃহীত

সংস্কার ২৪ মে ২০২৬ রবিবার: ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় রাজধানী ও আশপাশের এলাকায় অন্তত চারজন নিহত এবং ৮৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

জেলেনস্কির মতে, হামলার প্রধান লক্ষ্য ছিল কিয়েভ। রোববার ভোর পর্যন্ত রাজধানীজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যায়। হামলায় আবাসিক ভবন ও একটি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও খবর পাওয়া গেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, হামলায় ওরেশনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। তাদের ভাষ্য, ইউক্রেনের বেসামরিক অবকাঠামোর ওপর হামলার জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে।

এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে স্টারোবিলস্ক শহরের একটি ছাত্রাবাসে প্রাণঘাতী হামলার জন্য দায়ী করেন। ওই হামলায় ২১ জন নিহত হয়েছিল বলে তিনি দাবি করেন।

তবে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে, তারা শুক্রবার রাতে রাশিয়া-নিয়ন্ত্রিত পূর্ব ইউক্রেনের স্টারোবিলস্কের কাছে একটি অভিযান চালিয়েছিল। তাদের দাবি, হামলার লক্ষ্য ছিল একটি অভিজাত রুশ সামরিক ইউনিট, কোনো বেসামরিক স্থাপনা নয়।

রোববার রাতের রুশ হামলার নিন্দা জানিয়েছেন ইউরোপের বিভিন্ন নেতা। এ হামলা এমন সময়ে হয়েছে, যখন জেলেনস্কি আগেই সতর্ক করেছিলেন যে রাশিয়া নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে এবং এতে ওরেশনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হতে পারে।

ওরেশনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের গতির চেয়ে ১০ গুণেরও বেশি বেগে চলতে সক্ষম বলে জানা গেছে। এটি প্রতিহত করা অত্যন্ত কঠিন এবং প্রচলিত ও পারমাণবিক, উভয় ধরনের ওয়ারহেড বহন করতে পারে। (বিবিসি)

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

পুশ-ইন নিয়ে বাড়ছে উত্তেজনা : মুখোমুখি বাংলাদেশ-ভারত

প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও

গুজরাটে গোপন নথিতে ধর্মীয় আচরণকে উগ্রবাদের সূচক করার অভিযোগ

ভারতের গুজরাট পুলিশের স্টেট ইন্টেলিজেন্স ব্যুরোর (এসআইবি) একটি ‘গোপন’ নথি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক বিতর্ক ও ক্ষোভ তৈরি হয়েছে। ফাঁস হওয়া ওই নথিতে মুসলিমদের নিয়মিত ধর্মীয় আচরণ, পোশাক ও সম্ভাষণের মতো সাধারণ বিষয়কে উগ্রবাদ বা র‌্যাডিকালাইজেশনের সম্ভাব্য লক্ষণ হিসেবে উল্লে

ভারতে মসজিদে নামাজ স্থগিত : উত্তরাখণ্ডে মাদরাসায় অনুদান বন্ধ

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের উচ্চ-নিরাপত্তা বলয়ের ভেতরে অবস্থিত ১৩৬ বছরের পুরোনো গৌরীপুর জামে মসজিদ (বাঁকড়া মসজিদ)-এ শনিবার থেকে তিন দিনের জন্য নামাজ আদায় সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক

ন্যাটো সম্মেলনে বিশ্বনেতাদের রিভলভার উপহার দিলেন এরদোয়ান

আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে অংশগ্রহণকারী দেশগুলোর রাষ্ট্রপ্রধান ও শীর্ষ কর্মকর্তাদের ব্যতিক্রমী উপহার দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান। তিনি প্রত্যেককে তুরস্কে তৈরি একটি আসল ‘গুমুশায় .৩৫৭ ম্যাগনাম’ রিভলভার, ৬টি তাজা গুলি এবং একটি ক্লিনিং কিট উপহার দেন। এই ব্যতিক্রমী উপহার বিশ্বনেতাদে