আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২৭ এপ্রিল ২০২৬ সোমবার: চীনের উত্তরের ইনার মঙ্গোলিয়া অঞ্চলে অবস্থিত ‘হুয়ালাই’ নদীকে বিশ্বের সবচেয়ে সরু নদী হিসেবে ধরা হয়। প্রথম দেখায় এটি অনেকের কাছে ছোট নালা বা ড্রেন মনে হলেও, বাস্তবে এটি একটি পূর্ণাঙ্গ নদী, যা এক লাফেই পার হওয়া সম্ভব।
প্রায় ১৭ কিলোমিটার দীর্ঘ এই নদীর গড় প্রস্থ মাত্র ১৫ সেন্টিমিটার। সবচেয়ে সরু জায়গায় এর প্রস্থ নেমে এসেছে মাত্র ৪ সেন্টিমিটারে। ফলে একটি নোটবুক দিয়েই অনায়াসে এর ওপর সেতু তৈরি করা যায়।
তবে এত সরু হওয়া সত্ত্বেও বিশেষজ্ঞরা একে নদী হিসেবে স্বীকৃতি দিয়েছেন। কারণ, এটি গত প্রায় ১০ হাজার বছর ধরে একই পথে প্রবাহিত হচ্ছে। ভূগর্ভস্থ ঝরনা থেকে উৎপন্ন হওয়ায় সারাবছরই এতে স্বচ্ছ পানির স্রোত থাকে। পাশাপাশি এর একটি সুস্পষ্ট অববাহিকা ও প্লাবনভূমিও রয়েছে।
স্থানীয়দের কাছে এই নদী ‘বুক ব্রিজ রিভার’ নামেও পরিচিত। এ নামের পেছনে রয়েছে একটি লোককথা, এক বালক নদী পার হতে গিয়ে হোঁচট খেয়ে তার বই পানিতে ফেলে দেয়, আর সেই বইগুলো নাকি পিঁপড়ার জন্য সেতু হয়ে যায়।
গড়ে প্রায় ৫০ সেন্টিমিটার গভীর এই নদীর পানি অত্যন্ত স্বচ্ছ। হেক্সিগট্যান গ্রাসল্যান্ড ন্যাচার রিজার্ভের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে এটি দালাই নুর লেকে গিয়ে মিশেছে। স্থানীয় কৃষকেরা সেচের কাজে এবং বন্যপ্রাণীরাও পানির উৎস হিসেবে এই নদীর ওপর নির্ভরশীল।
অদ্ভুত গঠন ও বৈশিষ্ট্যের কারণে ‘হুয়ালাই’ নদী এখন বিশ্বের পর্যটক ও গবেষকদের কাছে এক অনন্য বিস্ময় হিসেবে পরিচিত।
সংস্কার/ইএমই
প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও
ভারতের গুজরাট পুলিশের স্টেট ইন্টেলিজেন্স ব্যুরোর (এসআইবি) একটি ‘গোপন’ নথি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক বিতর্ক ও ক্ষোভ তৈরি হয়েছে। ফাঁস হওয়া ওই নথিতে মুসলিমদের নিয়মিত ধর্মীয় আচরণ, পোশাক ও সম্ভাষণের মতো সাধারণ বিষয়কে উগ্রবাদ বা র্যাডিকালাইজেশনের সম্ভাব্য লক্ষণ হিসেবে উল্লে
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের উচ্চ-নিরাপত্তা বলয়ের ভেতরে অবস্থিত ১৩৬ বছরের পুরোনো গৌরীপুর জামে মসজিদ (বাঁকড়া মসজিদ)-এ শনিবার থেকে তিন দিনের জন্য নামাজ আদায় সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক
আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে অংশগ্রহণকারী দেশগুলোর রাষ্ট্রপ্রধান ও শীর্ষ কর্মকর্তাদের ব্যতিক্রমী উপহার দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান। তিনি প্রত্যেককে তুরস্কে তৈরি একটি আসল ‘গুমুশায় .৩৫৭ ম্যাগনাম’ রিভলভার, ৬টি তাজা গুলি এবং একটি ক্লিনিং কিট উপহার দেন। এই ব্যতিক্রমী উপহার বিশ্বনেতাদে