অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

এক যুগ পর ইনকিলাব সম্পাদকসহ চার সাংবাদিক বেকসুর খালাস

ছবি : সংগৃহীত

সংস্কার ১ এপ্রিল ২০২৬ মঙ্গলবার: এক যুগ আগে দায়ের করা তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের (বর্তমানে বাতিল) মামলায় দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক এ এম এম বাহাউদ্দীনসহ চার সাংবাদিককে বেকসুর খালাস দিয়েছেন আদালত। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইদুর রহমান গাজীর আদালত গত ১৬ মার্চ ২০২৬ এ রায় ঘোষণা করেন। বিষয়টি মঙ্গলবার আদালত সূত্রে জানা যায়। খালাস পাওয়া অন্য তিন সাংবাদিক হলেন, তৎকালীন বার্তা সম্পাদক রবিউল্লাহ রবি, উপ-প্রধান প্রতিবেদক রফিক মুহাম্মদ এবং কূটনৈতিক প্রতিবেদক আহমেদ আতিক।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৪ সালের ১৬ জানুয়ারি সাতক্ষীরায় একটি প্রতিবেদনে বলা হয়, যৌথ অভিযানে ভারতীয় সেনাবাহিনী সহায়তা করছে। ওই প্রতিবেদন প্রকাশের পর একই দিন সন্ধ্যা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ চারজনকে আটক করে, ছাপাখানা সিলগালা করে এবং কম্পিউটার জব্দ করে।

প্রতিবেদনে আরও দাবি করা হয়, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে চলা আন্দোলন দমাতে সরকার ভারতীয় বাহিনীকে অপারেশনে নামিয়েছে এবং এ জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দিল্লির কাছে সহায়তা চাওয়া হয়েছিল। তবে সরকারের পক্ষ থেকে এ তথ্যকে বানোয়াট ও ভিত্তিহীন বলা হয়।

ঘটনার দিনই গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে রাজধানীর ওয়ারী থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর তিন সাংবাদিককে ইনকিলাব কার্যালয় থেকে আটক করা হয়। এসময় অফিসে ভাঙচুর ও গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করা হয়। আহমেদ আতিককে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতনের মাধ্যমে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়া হয়, যা পরে তিনি প্রত্যাহারের আবেদন করেন। দীর্ঘদিন কারাভোগের পর বিভিন্ন সময়ে তিন সাংবাদিক জামিন পান। সম্পাদক এ এম এম বাহাউদ্দীন একই বছরের ১৪ মে আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন।

দীর্ঘ তদন্ত শেষে গত বছরের নভেম্বর মাসে গোয়েন্দা পুলিশ চার সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অব্যাহতির আবেদন করে। আদালত সেই আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের বেকসুর খালাস দেন। সাংবাদিকদের পক্ষে আইনজীবী মো. আজিজুর রহমান শাহ বলেন, ২০১৪ সাল থেকে নিয়মিত আদালতে হাজিরা দিয়ে আসা এই মামলাটি ছিল মিথ্যা ও হয়রানিমূলক। দীর্ঘ সময় পর হলেও আদালত ন্যায়বিচার করেছেন।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

গণভোট ও জনআকাঙ্ক্ষার বিপক্ষে সরকার : হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, বর্তমান সরকার জনগণের আকাঙ্ক্ষা ও গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে। তিনি বলেন, পুলিশকে নির্দলীয়, পেশাদার ও স্বাধীন করতে পুলিশ সংস্কার কমিশন গঠনের দাবি

শিক্ষার্থীদের দমন করে কোনো সরকার টিকতে পারেনি : পাটওয়ারী

বগুড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠরোধের চেষ্টা কখনো সফল হয়নি। ইতিহাসে গণতান্ত্রিক আন্দোলনে শিক্ষার্থীরাই পরিবর্তনের

ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই আজ শিক্ষামন্ত্রী : হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ শিক্ষামন্ত্রীর সমালোচনা করে বলেছেন, শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে অবজ্ঞা করা উচিত নয়। তার দাবি, এসব শিক্ষার্থী রাস্তায় নেমে আন্দোলন করেছিল বলেই বর্তমান সরকারের অনেকেই আজ গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও

অর্থনীতি-স্বাস্থ্য-শিক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রীর পরিবর্তন চান নাসীরুদ্দীন পাটওয়ারী

দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা খাতে আরও গতিশীলতা আনতে চার মন্ত্রণালয়ের মন্ত্রী পরিবর্তনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা