আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২৬ জানুয়ারী ২০২৬: ঋণখেলাপি, দ্বৈত নাগরিক এবং জাতীয় পার্টিসহ ১৪ দলকে নির্বাচনে অযোগ্য ঘোষণা ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে আগামীকাল মঙ্গলবার ‘মার্চ টু ইলেকশন কমিশন’ কর্মসূচি পালন করবে জুলাই ঐক্য। সোমবার এক সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন জুলাই ঐক্যের সংগঠক প্লাবন তারিক।
সংবাদ সম্মেলনে সংগঠক ইসরাফিল ফরাজী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাষ্ট্রের আইন উপেক্ষা করে ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের প্রার্থী হওয়ার বৈধতা দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, এবারের নির্বাচনে অন্তত ৪৫ জন ঋণখেলাপি প্রার্থী অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। যদিও গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)সহ বিভিন্ন আইনে ঋণখেলাপিদের নির্বাচনে অযোগ্য ঘোষণার স্পষ্ট নির্দেশনা রয়েছে। এসব বাধা পেরিয়ে ৪৫ জন প্রার্থী বৈধতা পেলেও ৬৮ জন বাদ পড়েছেন, যা নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণের প্রমাণ বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, যারা রাষ্ট্রের টাকা লুট করেছে, তাদের নির্বাচন করার সুযোগ দেওয়া এবং গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে তাদের ভোট দেওয়ার বিষয়টি সাংঘর্ষিক। নির্বাচন কমিশন মুখে ইনসাফের কথা বললেও বাস্তবে রাজনৈতিক দলগুলোর মন জয়ের চেষ্টা করছে। একই চিত্র দ্বৈত নাগরিক ইস্যুতেও দেখা যাচ্ছে। যারা দুর্নীতি করে বিদেশে আশ্রয় নিয়েছে এবং ভবিষ্যতে ক্ষমতায় গিয়ে অর্থ পাচারের আশঙ্কা রয়েছে, তাদেরও বৈধ প্রার্থী ঘোষণা করা হয়েছে।
লিখিত বক্তব্যে ইসরাফিল ফরাজী জানান, চব্বিশের গণ-অভ্যুত্থানে সরাসরি গণহত্যার সঙ্গে জড়িত এবং সংস্কারের বিরোধিতাকারী জাতীয় পার্টিসহ ১৪ দলকে নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবিতে গত দুই মাস ধরে আন্দোলন করছে জুলাই ঐক্য। এ দাবিতে হাইকোর্টে রিট, নির্বাচন অভিমুখী পদযাত্রা ও স্মারকলিপিও দেওয়া হয়েছে। তবে নির্বাচন কমিশন গণহত্যাকারীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে বলে তিনি অভিযোগ করেন। তিনি নির্বাচন কমিশনকে হুঁশিয়ার করে বলেন, অবিলম্বে জাতীয় পার্টি, এনডিএফসহ ১৪ দল ও আওয়ামী সন্ত্রাসীদের মনোনয়ন বাতিল করতে হবে। অন্যথায় সাধারণ ছাত্রজনতা ও শহীদ পরিবারের সদস্যরা প্রতিরোধ গড়ে তুললে তার দায় নির্বাচন কমিশনকে নিতে হবে।
অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে তিনি বলেন, নির্বাচনী প্রচারণার সময় রাজধানীতে প্রকাশ্যে দিবালোকে জুলাই ঐক্যের সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে হত্যা করা হয়। এখন পর্যন্ত হত্যাকারী গ্রেপ্তার হয়নি এবং মামলার কোনো দৃশ্যমান অগ্রগতিও নেই। নির্বাচন সামনে থাকলেও অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। সেনাবাহিনী মাঠে থাকলেও অস্ত্র উদ্ধারে অভিযান নেই বলে অভিযোগ করেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টার ভূমিকা আইনশৃঙ্খলা পরিস্থিতিকে দুর্বল করছে বলেও মন্তব্য করেন।
জুলাই ঐক্যের পক্ষ থেকে দাবি জানানো হয়, আগামী ৭২ ঘণ্টার মধ্যে অবৈধ অস্ত্র উদ্ধারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কী পদক্ষেপ নিয়েছে, তা জাতির সামনে প্রকাশ করতে হবে। একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সব ক্ষেত্রে সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করার আহ্বান জানানো হয়। অন্যথায় নির্বাচন ঘিরে যে কোনো বিশৃঙ্খলার দায় নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নিতে হবে বলে সতর্ক করা হয়। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন জুলাই ঐক্যের সংগঠক জয়নাল আবেদিন শিশির ও মুন্সি বুরহান মাহমুদ।
সংস্কার/ইএমই
ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন গাজী মাওলানা আতাউর রহমান। একই সঙ্গে দীর্ঘদিন মহাসচিবের দায়িত্ব পালন করা অধ্যক্ষ ইউনুছ আহমাদকে দলের প্রেসিডিয়াম সদস্য করা হয়েছে। শনিবার ২৭ জুন ২০২৬ রাজধানীর বিজয়নগরের ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত
রংপুর-৪ আসনের এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার মাত্র চার মাসের মধ্যেই দেশের মোট ঋণ প্রায় ২৩ লাখ কোটি টাকা থেকে বেড়ে ২৪ লাখ কোটি টাকায় পৌঁছেছে। ফলে এই সময়ে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের বোঝা বহন করতে হয়েছে। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের ১৫তম দিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবি
আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে রাজধানীর বিজয়নগরে সমাবেশ করেছে ঢাকা মহানগর এগারো দলীয় ঐক্য। এতে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বিচার প্রক্রিয়ার ধীরগতির সমালোচনা করে দ্রুত
জামায়াতপন্থি হিসেবে পরিচিত ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল একযোগে পদত্যাগ করেছেন। সোমবার ২২ জুন ২০২৬ তারা অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে নিজ নিজ পদত্যাগপত্র জমা দেন। মঙ্গলবার ২৩ জুন ২০২৬ পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।