আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ৭ মার্চ ২০২৬: ইরানের ওপর মার্কিন ও ইসরাইলি সামরিক আগ্রাসন বন্ধের দাবি জানিয়েছে ইসলামী ঐক্যজোট। সংগঠনটির নেতারা বলেছেন, অবিলম্বে এই হামলা বন্ধ না হলে মধ্যপ্রাচ্যের অন্যান্য মুসলিম দেশে সংঘাত ছড়িয়ে পড়তে পারে এবং এতে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি তৈরি হতে পারে। গতকাল জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে ইসলামী ঐক্যজোটের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব কথা বলেন। তারা বলেন, গোটা বিশ্বের স্বার্থেই ইরানের ওপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন বন্ধ করা প্রয়োজন এবং এ বিষয়ে জাতিসংঘকে জরুরি উদ্যোগ নিতে হবে।
বক্তারা অভিযোগ করেন, মুসলিম দেশগুলোকে দুর্বল করার উদ্দেশ্যেই যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছে। তারা আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার সুনির্দিষ্ট কারণ দেখাতে পারেননি এবং বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বক্তব্য দিচ্ছেন। তাদের মতে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য ইসরাইলকে রক্ষা করা।
সমাবেশে বক্তারা ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং ইসরাইল, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত ও কাদিয়ানী সংশ্লিষ্ট পণ্য বর্জনের ডাক দেন। ইসলামী ঐক্যজোটের মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুল করিমের সভাপতিত্বে এবং যুগ্ম মহাসচিব ইলিয়াস রেজার পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন জোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাওলানা শওকত আমীন, ইসলামী বুদ্ধিজীবী ফ্রন্টের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সৈয়দ আবদুল হান্নান আল হাদী, হারুনুর রশীদ খান, মাওলানা পীরজাদা শাহ আলম, মাওলানা বরকত উল্লাহ, মাহমুদুল করিম, খলিলুর রহমান শাহরিয়ার ও মাওলানা ওবাইদুল হক। সমাবেশ শেষে ইরানের ওপর মার্কিন ও ইসরাইলি সামরিক আগ্রাসন বন্ধের দাবিতে নগরীতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
সংস্কার/ইএমই
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, বর্তমান সরকার জনগণের আকাঙ্ক্ষা ও গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে। তিনি বলেন, পুলিশকে নির্দলীয়, পেশাদার ও স্বাধীন করতে পুলিশ সংস্কার কমিশন গঠনের দাবি
বগুড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠরোধের চেষ্টা কখনো সফল হয়নি। ইতিহাসে গণতান্ত্রিক আন্দোলনে শিক্ষার্থীরাই পরিবর্তনের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ শিক্ষামন্ত্রীর সমালোচনা করে বলেছেন, শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে অবজ্ঞা করা উচিত নয়। তার দাবি, এসব শিক্ষার্থী রাস্তায় নেমে আন্দোলন করেছিল বলেই বর্তমান সরকারের অনেকেই আজ গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও
দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা খাতে আরও গতিশীলতা আনতে চার মন্ত্রণালয়ের মন্ত্রী পরিবর্তনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা