আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১০ জানুয়ারী ২০২৬: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং ১২-দলীয় জোটের কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, শহীদ ওসমান হাদি রাষ্ট্রে যে ইনসাফ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, সেই ইনসাফ বাস্তবায়নের দায়িত্ব তারা গ্রহণ করেছেন। শুক্রবার ৯ জানুয়ারি ২০২৬ বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের গোপালনগর নিজ গ্রামে আগ্রাসনবিরোধী পদযাত্রার অংশ হিসেবে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, শহীদ ওসমান হাদির মতো হওয়া সম্ভব নয়। তিনি সাধারণ মানুষের কাছে মুড়ি-বাতাসা নিয়ে গিয়েছিলেন এবং বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন। তার লক্ষ্য ছিল চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করা এবং মানুষ যেন ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয়। আজ গ্রামে গ্রামে মা-বোন ও বৃদ্ধ বাবারা শহীদ হাদির জন্য দোয়া করছেন বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, চাঁদাবাজি ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই শহীদ ওসমান হাদিকে বাঁচতে দেওয়া হয়নি। তার রেখে যাওয়া কাজ বাস্তবায়নে তারা মাঠে নেমেছেন। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আমি আপনাদের সন্তান। আপনাদের সবাইকে হাসনাত হয়ে ভোটারদের কাছে যেতে হবে। ভোটারদের হাতে ধরতে হবে, প্রয়োজনে পায়ে ধরতে হবে। প্রত্যেকে প্রতিদিন ১০ জন করে শাপলা কলির ভোট নিশ্চিত করবেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, টাকা দিয়ে ভোট কেনার চেয়ে ভোট ভিক্ষা করা সম্মানের। প্রয়োজনে ভোটারদের হাতে-পায়ে ধরবেন, কিন্তু অর্থের বিনিময়ে ভোট কিনবেন না। তিনি জানান, ভোটের দিন রিকশা, অটো বা সিএনজি দিয়ে ভোটারদের কেন্দ্রে নেওয়া হবে না, কারণ এটিও ঘুষের অন্তর্ভুক্ত। ভোটারদের পায়ে হেঁটে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ঘুষ নিয়ে ভোট দেওয়া ও পরে নেতাদের দুর্নীতিতে জড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভোটারদের ঘুষ না নেওয়া এবং দুর্নীতিকে প্রশ্রয় না দেওয়ার আহ্বান জানান তিনি। হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, চাঁদাবাজদের এখন ঘুম হারাম হয়ে গেছে। তারা ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে, ফোনে হুমকি দিচ্ছে এবং কেন্দ্র দখল ও ভোটাধিকার কেড়ে নেওয়ার কথা বলছে।
এ বিষয়ে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, গুন্ডা ও হুন্ডার ভয় দেখানোর রাজনীতি আর চলবে না। মানুষ এখন সচেতন এবং ঋণখেলাপি ও দুর্নীতিবাজদের ক্ষমতায় দেখতে চায় না। যারা নির্বাচিত হয়ে জনগণের অধিকার ক্ষুণ্ন করে ও দেশের সম্পদ লুট করবে, জনগণ এবার তাদের প্রত্যাখ্যান করবে। নিজ এলাকার ভোটারদের উদ্দেশে তিনি আরও বলেন, আগামী ২১ তারিখ থেকে নির্বাচনী আচরণবিধি মেনে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করা হবে ইনশাআল্লাহ।
সংস্কার/ইএমই
জাতীয় বেতন স্কেল-২০২৬ কার্যকর হওয়ার সাথে সাথে সরকারি চাকরিজীবীদের জন্য ২০২৪ সালে চালু হওয়া বিশেষ প্রণোদনাটি বাতিল করা হচ্ছে। পূর্বে এই প্রণোদনা মূল বেতনের ৫ শতাংশ ও পরবর্তীতে ১০ শতাংশ করা হলেও নতুন পে-স্কেল চালু হলে তা আর থাকছে না। বার্ষিক বেতন বৃদ্ধির হার পুনর্নির্ধারণ
লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ১৬৮ বাংলাদেশি নাগরিক স্বেচ্ছায় দেশে ফিরেছেন। লিবিয়া ও বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর তাদের দেশে প্রত্যাবাসন করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পাঁচ আসামির সম্পত্তি বাজেয়াপ্ত করে এর ৫০ শতাংশ জুলাই শহীদদের পরিবারকে দেওয়ার নি
টানা ছয় দিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। জেলার অন্তত ১৫টি উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। জেলা প্রশাসনের প্রাথমিক হিসাবে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া