আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : ইন্টারনেট
সংস্কার ১৯ নভেম্বর ২০২৫: দেশের চলমান বাস্তবতা নিয়ে কথা বলতে গিয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ. ম. খালিদ হোসেন সতর্কবার্তা দিয়ে বলেন, মানুষ যেভাবে আচরণ করবে, ভাগ্যও ঠিক সেই অনুযায়ী প্রতিফল দেখাবে। তার ভাষায়, যাদের হাত থেকে একসময় বহু মানুষের জীবন কেড়ে নেওয়া হয়েছিল, সময়ের পরিক্রমায় আজ তাদেরই বিরুদ্ধে এসেছে ফাঁসির রায়; আল্লাহর ন্যায়বিচার থেকে কেউই রক্ষা পায় না। গত সোমবার ১৭ নভেম্বর ২০২৫, রাতে কক্সবাজারের টেকনাফে আল জামিয়া আল ইসলামিয়ার বার্ষিক সমাবেশ ও দাওরায়ে হাদিসের দস্তারবন্দী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। তিনি বলেন, অতীতের অন্যায়–অবিচারের গল্প শেষ পর্যন্ত ইতিহাসের কাছে ধরা পড়ে। ক্ষমতার অহংকার নয়, সত্য, সততা ও নৈতিকতার পথেই রয়েছে মানুষের প্রকৃত মুক্তি। কোনো ভুল কখনোই অদৃশ্য বা চাপা পড়ে থাকে না এই ঘটনাই তার প্রমাণ।
এ সময় দেশে ইয়াবা কারবার ও মাদক বিস্তার নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ধর্ম উপদেষ্টা। তিনি বলেন, ইয়াবা কেনা–বেচা দুটোই হারাম। এই মাদক সমাজে হত্যা, অস্থিরতা, পরিবার ভাঙনসহ বহুবিধ বিপর্যয় ডেকে আনছে। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে পরিবার, ধর্মীয় প্রতিষ্ঠান ও রাষ্ট্র সবাইকে একসাথে উদ্যোগী হওয়ার তাগিদ দেন তিনি। তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে সমন্বিত ভূমিকা অপরিহার্য বলেও মন্তব্য করেন। নিজের দায়িত্ব পালন প্রসঙ্গে তিনি জানান, ধর্ম মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত রাখার জন্য তিনি কাজ করেছেন এবং উল্লেখযোগ্য পরিমাণ অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিয়েছেন। তার মতে, সৎ ও পরিষ্কার প্রশাসনিক কর্মকাণ্ডই একটি দেশকে সঠিক পথে এগিয়ে নিতে পারে। তিনি আরও বলেন, দেশের ধর্মীয় নেতৃত্ব ও আলেম সমাজ একসাথে থাকলে বাংলাদেশ আরও শান্তিপূর্ণ, শক্তিশালী ও উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। বক্তব্যের শেষদিকে তিনি বিশ্বাস প্রকাশ করেন একসময় এই রাষ্ট্রের নেতৃত্ব আলেমদের হাতেই পৌঁছাবে, ইনশাআল্লাহ।
সংস্কার/ইএফহ
জাতীয় বেতন স্কেল-২০২৬ কার্যকর হওয়ার সাথে সাথে সরকারি চাকরিজীবীদের জন্য ২০২৪ সালে চালু হওয়া বিশেষ প্রণোদনাটি বাতিল করা হচ্ছে। পূর্বে এই প্রণোদনা মূল বেতনের ৫ শতাংশ ও পরবর্তীতে ১০ শতাংশ করা হলেও নতুন পে-স্কেল চালু হলে তা আর থাকছে না। বার্ষিক বেতন বৃদ্ধির হার পুনর্নির্ধারণ
লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ১৬৮ বাংলাদেশি নাগরিক স্বেচ্ছায় দেশে ফিরেছেন। লিবিয়া ও বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর তাদের দেশে প্রত্যাবাসন করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পাঁচ আসামির সম্পত্তি বাজেয়াপ্ত করে এর ৫০ শতাংশ জুলাই শহীদদের পরিবারকে দেওয়ার নি
টানা ছয় দিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। জেলার অন্তত ১৫টি উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। জেলা প্রশাসনের প্রাথমিক হিসাবে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া