অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ইতালিতে গণভোটে কট্টর ডানপন্থী সরকারের পরাজয় : প্রবাসীদের উল্লাস

ছবি : সংগৃহীত

সংস্কার ২৫ মার্চ ২০২৬ বুধবার: ইতালিতে বিচার বিভাগীয় সংস্কার নিয়ে আয়োজিত ঐতিহাসিক গণভোটে প্রধানমন্ত্রী জর্জা মেলোনির নেতৃত্বাধীন কট্টর ডানপন্থী সরকার বড় পরাজয় বরণ করেছে। ২২ ও ২৩ মার্চ ২০২৬ অনুষ্ঠিত ভোটে দেশের সংখ্যাগরিষ্ঠ ভোটার না দিয়ে সরকারের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন। একে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার বড় জয় হিসেবে দেখা হচ্ছে।

চূড়ান্ত ফলাফলে প্রায় ১ কোটি ৪০ লক্ষ ভোটার না ভোট দিয়েছেন। ভোটের ভাগ: না ৫৪.৬৩% ও হ্যাঁ ৪৫.৩৭%। রেকর্ডসংখ্যক ৮৩% ভোটার উপস্থিত ছিলেন। ২০টি বিভাগের মধ্যে ১৭টিতে না জয়ী হয়েছে। ক্ষমতায় আসার পর মেলোনি প্রথমবার বড় রাজনৈতিক ইস্যুতে পরাজিত হলেন।

ইতালির কমিউনিটি নেতা ও প্রবাসী বাংলাদেশিরা এই বিজয়কে অভিনন্দন জানিয়েছেন। তারা জানিয়েছেন, সরকারের অসৎ উদ্দেশ্য ব্যর্থ হয়েছে। বিপুলসংখ্যক বাংলাদেশি বংশোদ্ভূত ইতালীয় নাগরিকও না ভোট দিয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ২০২৭ সালের সাধারণ নির্বাচনের আগে এই গণভোট মেলোনি সরকারের বড় অগ্নিপরীক্ষা ছিল। গণভোটের ফলাফলের পর মেলোনি বলেন, জনগণের রায় শিরোধার্য, তবে দেশকে আধুনিক করার সুযোগ হাতছাড়া হলো।

সরকার দাবি করেছিল, বিচার ব্যবস্থাকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে সংস্কার প্রয়োজন। বিরোধীরা বলেছিলেন, এটি বিচার বিভাগের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত করবে। ভোটাররা সেই আশঙ্কা সত্য প্রমাণ করে সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। বিজয়ের খবরে রোমে প্রবাসী বাংলাদেশিসহ সাধারণ মানুষের মধ্যে বিশাল আনন্দ মিছিল ও উৎসব দেখা গেছে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

পুশ-ইন নিয়ে বাড়ছে উত্তেজনা : মুখোমুখি বাংলাদেশ-ভারত

প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও

গুজরাটে গোপন নথিতে ধর্মীয় আচরণকে উগ্রবাদের সূচক করার অভিযোগ

ভারতের গুজরাট পুলিশের স্টেট ইন্টেলিজেন্স ব্যুরোর (এসআইবি) একটি ‘গোপন’ নথি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক বিতর্ক ও ক্ষোভ তৈরি হয়েছে। ফাঁস হওয়া ওই নথিতে মুসলিমদের নিয়মিত ধর্মীয় আচরণ, পোশাক ও সম্ভাষণের মতো সাধারণ বিষয়কে উগ্রবাদ বা র‌্যাডিকালাইজেশনের সম্ভাব্য লক্ষণ হিসেবে উল্লে

ভারতে মসজিদে নামাজ স্থগিত : উত্তরাখণ্ডে মাদরাসায় অনুদান বন্ধ

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের উচ্চ-নিরাপত্তা বলয়ের ভেতরে অবস্থিত ১৩৬ বছরের পুরোনো গৌরীপুর জামে মসজিদ (বাঁকড়া মসজিদ)-এ শনিবার থেকে তিন দিনের জন্য নামাজ আদায় সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক

ন্যাটো সম্মেলনে বিশ্বনেতাদের রিভলভার উপহার দিলেন এরদোয়ান

আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে অংশগ্রহণকারী দেশগুলোর রাষ্ট্রপ্রধান ও শীর্ষ কর্মকর্তাদের ব্যতিক্রমী উপহার দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান। তিনি প্রত্যেককে তুরস্কে তৈরি একটি আসল ‘গুমুশায় .৩৫৭ ম্যাগনাম’ রিভলভার, ৬টি তাজা গুলি এবং একটি ক্লিনিং কিট উপহার দেন। এই ব্যতিক্রমী উপহার বিশ্বনেতাদে