অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

আয়কর রিটার্ন জমার সময় আরও এক মাস বাড়ল : হেল্প ডেস্ক এনবিআরের

ছবি : সংগৃহীত

সংস্কার ২৮ ডিসেম্বর ২০২৫: ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ফলে ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন এখন আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত জমা দেওয়া যাবে। এর আগে রিটার্ন দাখিলের শেষ সময় ছিল ৩০ নভেম্বরপরে তা প্রথম দফায় বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়। সর্বশেষ রবিবার জারি করা এক আদেশে দ্বিতীয় দফায় সময় বাড়ানোর ঘোষণা দেয় এনবিআর। এতে করে করদাতারা মোট দুই মাস অতিরিক্ত সময় পেলেন।

চলতি করবর্ষে আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। তবে কিছু ক্ষেত্রে এই বাধ্যবাধকতা শিথিল রাখা হয়েছে। এসব ক্ষেত্রে রয়েছেন, ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী করদাতা, শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক, মৃত করদাতার আইনগত প্রতিনিধি, বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক, এ ছাড়া, যারা চান তারা ইচ্ছা করলে ই-রিটার্ন দাখিল করতে পারবেন।

এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের আয়কর রিটার্ন দাখিলে সহায়তা দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে এনবিআর। এ উদ্দেশ্যে সাপ্তাহিক ছুটির দিনেও বিশেষ হেল্প ডেস্ক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের অনলাইনে আয়কর রিটার্ন দাখিল সহজ করতে এনবিআরের ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিটের সহযোগিতায় এই হেল্প ডেস্ক চালু করা হয়েছে।

রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) ভবনের সপ্তম তলায় অবস্থিত ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিটের কার্যালয়ে এই সেবা দেওয়া হবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, শুক্রবার: দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত, শনিবার: সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত; এ সময় নির্বাচনী প্রার্থীরা সরাসরি রিটার্নসংক্রান্ত সেবা নিতে পারবেন। এনবিআর আরও জানিয়েছে, সাপ্তাহিক ছুটির দিন ছাড়াও আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর অফিস চলাকালীন সময়েও এই বিশেষ হেল্প ডেস্কে প্রার্থীদের রিটার্নসংক্রান্ত সব ধরনের সহায়তা দেওয়া হবে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী : ১৭ সমঝোতা স্মারক

দীর্ঘ কূটনৈতিক নীরবতা ও ভূ-রাজনৈতিক জটিলতার মধ্যে ছয় দিনের রাষ্ট্রীয় সফর শেষে চীন থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চার দিনের প্রথম চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৭টি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। সফরের শেষ দিনে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক : দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার উদ্যোগ

চীনের চার দিনের সরকারি সফরে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসেন। এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত বীর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে চীনের বিপ্লবী বীরদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। এ

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক : গণমাধ্যমে ব্যাপক সহযোগিতা

বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার বেইজিংয়ে দুই দেশের মধ্যে এসব সমঝোতা স্মারক সই হয় বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে। একই দিন বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের

৬ জেলায় সেনা কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ছয় জেলায় সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব পদমর্যাদার কমিশনড কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। সোমবার (২২ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের