আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১২ নভেম্বর ২০২৫ : চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে নিহত রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ আজ ১২তম দিনে গড়িয়েছে। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা এ মামলায় বেরোবির সাবেক উপাচার্য হাসিবুর রশীদসহ ৩০ জন আসামি রয়েছেন। আজ ১২ নভেম্বর ২০২৫, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে নতুন সাক্ষীর জবানবন্দি নেওয়া হবে বলে জানিয়েছে প্রসিকিউশন।
গতকাল ১১ নভেম্বর ২০২৫ মামলার ১৩তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন রংপুর কারমাইকেল কলেজের শিক্ষার্থী ইমরান আহমেদ, যিনি ঘটনাটির প্রত্যক্ষদর্শী এবং আন্দোলনের অন্যতম অংশগ্রহণকারী ছিলেন। তার সাক্ষ্যগ্রহণ শেষে আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা সম্পন্ন করেন। প্রসিকিউশনের পক্ষে শুনানি পরিচালনা করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, সঙ্গে ছিলেন আবদুস সোবহান তরফদার, মঈনুল করিম, সুলতান মাহমুদসহ আরও অনেকে।
গত ১০ নভেম্বর ২০২৫, ১২তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন জুলাই আন্দোলনের নেতৃত্বে থাকা শিক্ষার্থী আকিব রেজা খান। তিনি হত্যাকাণ্ডের বিস্তারিত বিবরণ ট্রাইব্যুনালে তুলে ধরেন। এর আগে ৪ নভেম্বর, ২১ অক্টোবর ও ১৩ অক্টোবর সাক্ষী হাজির না হওয়ায় আদালত সাক্ষ্যগ্রহণের তারিখ তিন দফা পিছিয়ে দেয়। গত ৬ অক্টোবর ২০২৫ নবম দিনের সাক্ষ্যগ্রহণে পুলিশের দুই উপ-পরিদর্শক (এসআই) রফিক ও রায়হানুল রাজ দুলাল জবানবন্দি দেন। ২৯ সেপ্টেম্বর ২০২৫ অষ্টম দিনে তিনজন সাক্ষ্য দেন। ২২ সেপ্টেম্বর ২০২৫ সপ্তম দিনে ছয় নম্বর সাক্ষী সিয়াম আহসান আয়ানকে জেরা করেন স্টেট ডিফেন্স ও আসামিপক্ষের আইনজীবীরা। এর আগের দিন, ২১ সেপ্টেম্বর ২০২৫, তিনিই গুলিবিদ্ধ হওয়ার পর আবু সাঈদকে হাসপাতালে নেওয়া প্রথম ব্যক্তি হিসেবে সাক্ষ্য দিয়েছিলেন। মামলার সাক্ষ্যগ্রহণের সূচনা হয় ২৮ আগস্ট ২০২৫, শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেনের জবানবন্দি গ্রহণের মাধ্যমে। একই দিনে সাংবাদিক মঈনুল হকও সাক্ষ্য দেন।
এই মামলায় গ্রেপ্তার ছয় আসামি হলেন- এএসআই আমির হোসেন, বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল এবং আনোয়ার পারভেজ। এদের উপস্থিতিতেই সাক্ষীরা জবানবন্দি দিচ্ছেন। আনুষ্ঠানিকভাবে মামলার বিচার কার্যক্রম শুরু হয় ২৭ আগস্ট ২০২৫, চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের সূচনা বক্তব্যের মাধ্যমে। এর আগে, ৬ আগস্ট ২০২৫, ট্রাইব্যুনাল ৩০ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে চার্জ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেয়। তবে, এ মামলার ২৪ জন আসামি এখনও পলাতক, যাদের পক্ষে রাষ্ট্রীয় খরচে ২২ জুলাই ২০২৫, চারজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়। পলাতক আসামিদের পক্ষে শুনানি হয় ৩০ জুলাই ২০২৫, যেখানে পাঁচজনের হয়ে যুক্তি উপস্থাপন করেন আইনজীবী সুজাত মিয়া। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাদের পক্ষে ছিলেন আইনজীবী মামুনুর রশীদ। এছাড়া ইশরাত জাহান ও শহিদুল ইসলামও শুনানিতে অংশ নেন। ২৯ জুলাই ২০২৫, তিন আসামির পক্ষে শুনানি হয়- যেখানে শরিফুলের হয়ে ছিলেন আমিনুল গণি টিটো, কনস্টেবল সুজনের হয়ে আজিজুর রহমান দুলু এবং ইমরানের হয়ে ছিলেন সালাহউদ্দিন রিগ্যান। প্রসিকিউশন ২৮ জুলাই ২০২৫, ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের ওপর শুনানি শেষ করে। ৩০ জুন ২০২৫, আদালত আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় এবং এর আগে ২৪ জুন ২০২৫, তদন্ত সংস্থা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়। মামলায় মোট ৬২ জন সাক্ষী রয়েছেন, যাদের সাক্ষ্যগ্রহণ ধাপে ধাপে চলছে।
সংস্কার/ইএফহ
হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ৩৭ হাজার ৪৩৫ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। একই সময়ে বিভিন্ন কারণে সৌদি আরবে ৪৮ জন হাজির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্প ডেস্কের দৈনিক বুলেটিনে বলা হয়েছে, দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৮ সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, আগামী প্রায় এক থেকে দেড় মাসের মধ্যে কমিটি তাদের প্রতিবেদন দেবে। বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, প্রধানমন্ত্রীর নেতৃত্বে তিস্তা
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অভিনন্দন জানানো হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় মন্ত্রিসভার সভা
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার ২ জুন ২০২৬ রাতে এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান। অভিনন্দন বার্তায় বলা হয়, এ সাফল্য বৈশ্বিক পরিসরে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান