আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১৩ ফেব্রুয়ারী ২০২৬: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ ও ভূমিধস জয় পাওয়ার পর আনন্দ মিছিল বা শোভাযাত্রা না করে ভিন্নধর্মী কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দেশবাসীর কল্যাণ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সারা দেশে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার ১৩ ফেব্রুয়ারি ২০২৬ জুমার নামাজের পর রাজধানীসহ দেশের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, বিপুল ভোটে বিজয়ী করায় দেশবাসীকে অভিনন্দন জানানো এবং মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ই এই আয়োজনের উদ্দেশ্য।
জুমার নামাজ শেষে মসজিদের মুসল্লিদের সঙ্গে নিয়ে বিএনপির নেতাকর্মীরা দোয়ায় অংশ নেন। মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং দেশের মানুষের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
এ কর্মসূচি শুধু মসজিদেই সীমাবদ্ধ ছিল না। দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়েও নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। বিজয়ের পর এ উদ্যোগের মাধ্যমে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির বার্তা দিয়েছে দলটি।
সংস্কার/ইএমই
সরকার পরিচালনার ব্যস্ততার মধ্যেও সাংগঠনিক স্থবিরতা কাটাতে অঙ্গ ও সহযোগী সংগঠন পুনর্গঠনে সক্রিয় হয়েছে বিএনপি। দলের মেয়াদোত্তীর্ণ সংগঠনগুলো ঢেলে সাজাতে ইতোমধ্যে উদ্যোগ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এতে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে এবং পদ-পদবির জন্য তৎপরতাও বেড়েছে।
জাকাত নিয়ে বিএনপির নারী নেত্রী নিলুফার মনির বক্তব্যকে ‘অবমাননাকর’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির মহাসচিব মাওলানা সাজিদুর রহমান এক বিবৃতিতে বলেন, জাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত, যা সমাজে সাম্য, সহমর্মিতা ও দারিদ্র্য বি
দেশের ব্যাংক খাতে বড় ধরনের লুটপাটের পথ তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এমপি। তিনি বলেন, যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, তাদের অল্প কিছু অর্থ ফেরত দিলেই আবার মালিকানা ফিরে পাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে, যা ভবিষ্যতে আরও ব
সুপ্রিম কোর্টে আওয়ামী লীগপন্থি আইনজীবীদের অবস্থানকে কেন্দ্র করে হাইকোর্ট বিভাগে বিক্ষোভ করেছেন বিএনপিপন্থি আইনজীবীদের একাংশ। বুধবার ২৯ এপ্রিল ২০২৬ হাইকোর্টের এনেক্স ভবনের নিচে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা এ কর্মসূচি পালন করেন। এ সময় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে