আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১৫ ফেব্রুয়ারী ২০২৬: আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। রোববার ১৫ ফেব্রুয়ারি ২০২৬ নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি জানান, সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী ভোটের ফল ঘোষণা হওয়ার পর তিন দিনের মধ্যে স্পিকার বা ডেপুটি স্পিকার শপথ না পড়ালে চতুর্থ দিন থেকে পরবর্তী তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাবেন। তবে শপথ কবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে নির্বাচন কমিশন এখনো আনুষ্ঠানিকভাবে অবগত নয়। সংসদ সচিবালয় থেকে এ বিষয়ে কোনো অফিসিয়াল চিঠি পাওয়া যায়নি বলেও উল্লেখ করেন তিনি।
১১ দলীয় জোটের পক্ষ থেকে উত্থাপিত অভিযোগের বিষয়ে তিনি বলেন, তাদের বক্তব্য শোনা হয়েছে। তারা কিছু সমস্যার কথা তুলেছেন। তবে তড়িঘড়ি করে ফলাফল প্রকাশের প্রশ্ন নেই। নিয়ম মেনে ফল প্রকাশ করা হয়েছে এবং জনগণের কাছে বিশ্বাসযোগ্যতা বাড়ানোর চেষ্টা করা হয়েছে। গেজেট প্রকাশ আরও আগে দেওয়া গেলে ভালো হতো বলেও মন্তব্য করেন তিনি। মাঠপর্যায়ের কর্মকর্তারা দক্ষতার সঙ্গে ফল প্রস্তুত করেছেন বলে জানান কমিশনার।
তিনি আরও বলেন, ১১ দলীয় জোটের দাবিগুলো বিচার-বিশ্লেষণের প্রয়োজন রয়েছে। আইন অনুযায়ী নির্বাচন-সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে হাইকোর্টে যাওয়ার সুযোগ রয়েছে এবং আদালতের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
একজন নির্বাচন কমিশনার হিসেবে ভালো নির্বাচন আয়োজনের প্রত্যাশা ছিল উল্লেখ করে তিনি বলেন, সৃষ্টিকর্তার সহায়তায় তা সম্ভব হয়েছে।
সংস্কার/ইএমই
তারেক রহমান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান-এর সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসভবনে গেছেন। রোববার ১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ৭টা ৯ মিনিটে বসুন্ধরা আবাসিক এলাকার জামায়াত আমিরের বাসায় পৌঁছান তিনি। সেখানে ডা.
ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ সপ্তমবারের মতো পেছানো হয়েছে। রোববার ১৫ ফেব্রুয়ারি ২০২৬ মামলার
আগামী মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিন বিকেল ৪টায় একই স্থানে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। রোববার ১৫ ফেব্রুয়ারি ২০২৬ সাংবাদিকদের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের আগামীকাল মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি ২০২৬ শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এ বিষয়ে সিইসিকে চিঠি দিয়েছে সংসদ সচিবালয় এবং চিঠিটি নির্বাচন কমিশন