আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২০ জানুয়ারী ২০২৬: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ মঙ্গলবার। নির্বাচন কমিশনের (ইসি) তপশিল অনুযায়ী আগামীকাল বুধবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর পরশু থেকে শুরু হবে পূর্ণমাত্রায় নির্বাচনি প্রচারণা।
ইসি সূত্রে জানা গেছে, এবারের সংসদ নির্বাচনে অংশ নিতে মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্র জমা পড়ে। রিটার্নিং কর্মকর্তাদের বাছাইয়ে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়। এসব সিদ্ধান্তের বিরুদ্ধে নির্ধারিত সময়ে ৬৪৫টি আপিল জমা পড়ে। আপিল শুনানি শেষে ৪১৯ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পান। তবে রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে বৈধ হলেও আপিলে ছয় জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
আজ প্রার্থিতা প্রত্যাহার শেষে আগামীকাল চূড়ান্ত প্রার্থীর সংখ্যা জানা যাবে। একই সঙ্গে প্রতীক বরাদ্দের মাধ্যমে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনি মাঠে নামবেন।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আসনভিত্তিক চূড়ান্ত ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ শুরু করেছে নির্বাচন কমিশন। এবারই প্রথম সংসদ নির্বাচন ও গণভোট একই ভোটকেন্দ্রে অনুষ্ঠিত হবে। পাশাপাশি প্রথমবারের মতো পোস্টাল ব্যালট গণনা কেন্দ্রের নাম ও অবস্থানও গেজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ইসি জানিয়েছে, দেশের ৩০০ সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা প্রায় ১২ কোটি ৭৭ লাখ। ভোটগ্রহণের জন্য ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্রে ২ লাখ ৪৫ হাজারের বেশি ভোটকক্ষ স্থাপন করা হবে। সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে হওয়ায় ভোটগ্রহণ সহজ করতে প্রতিটি ভোটকক্ষে গোপন কক্ষের সংখ্যা বাড়ানো হয়েছে।
নির্বাচন সামনে রেখে ইসি একটি সংক্ষিপ্ত রোডম্যাপও প্রকাশ করেছে। রোডম্যাপ অনুযায়ী, ২২ জানুয়ারি ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ, ২৮ জানুয়ারি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিশেষ সভা, ১ ফেব্রুয়ারি আইনশৃঙ্খলা বাহিনীর অর্থ বরাদ্দ ও নির্বাচন কর্মকর্তাদের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হবে। ২ ও ৩ ফেব্রুয়ারি ব্যালট পেপার ও নির্বাচনি সরঞ্জাম মাঠপর্যায়ে পাঠানো হবে।
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নির্বাচন কমিশন কোনো চাপের মধ্যে নেই। সবাই ভালো নির্বাচন চায় এবং কমিশনও সে লক্ষ্যেই কাজ করছে। রাজনৈতিক দলগুলোর অভিযোগ ও পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে এবং এখন পর্যন্ত বড় কোনো সমস্যার মুখে পড়তে হয়নি।
অন্যদিকে পোস্টাল ভোটিং পদ্ধতি নিয়ে আজ মঙ্গলবার সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন। ইসি জানায়, নিবন্ধিত ঠিকানা সঠিক না থাকায় ইতালি ও মালয়েশিয়া থেকে মোট ৫ হাজার ৬০০টি পোস্টাল ব্যালট ফেরত এসেছে।
এ ছাড়া কুমিল্লা-৩ আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রার্থিতা বহাল রেখেছে নির্বাচন কমিশন। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তার প্রার্থিতা বাতিল চেয়ে করা আপিল শুনানি শেষে সোমবার এ সিদ্ধান্ত দেওয়া হয়।
সংস্কার/ইএমই
জাতীয় বেতন স্কেল-২০২৬ কার্যকর হওয়ার সাথে সাথে সরকারি চাকরিজীবীদের জন্য ২০২৪ সালে চালু হওয়া বিশেষ প্রণোদনাটি বাতিল করা হচ্ছে। পূর্বে এই প্রণোদনা মূল বেতনের ৫ শতাংশ ও পরবর্তীতে ১০ শতাংশ করা হলেও নতুন পে-স্কেল চালু হলে তা আর থাকছে না। বার্ষিক বেতন বৃদ্ধির হার পুনর্নির্ধারণ
লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ১৬৮ বাংলাদেশি নাগরিক স্বেচ্ছায় দেশে ফিরেছেন। লিবিয়া ও বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর তাদের দেশে প্রত্যাবাসন করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পাঁচ আসামির সম্পত্তি বাজেয়াপ্ত করে এর ৫০ শতাংশ জুলাই শহীদদের পরিবারকে দেওয়ার নি
টানা ছয় দিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। জেলার অন্তত ১৫টি উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। জেলা প্রশাসনের প্রাথমিক হিসাবে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া