অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

আজ অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

ছবি : সংগৃহীত

সংস্কার ২১ ফেব্রুয়ারী ২০২৬: আজ অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। জাতির পক্ষে প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দীন ও প্রধানমন্ত্রী তারেক রহমান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদনের পর তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং উপস্থিত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বিশিষ্টজনদের সঙ্গে কুশল বিনিময় করেন।

পরে বিএনপির চেয়ারম্যান হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে দ্বিতীয়বার শ্রদ্ধা জানান তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে এটাই ছিল তার প্রথম একুশে শ্রদ্ধা নিবেদন। মন্ত্রিপরিষদের সদস্যরাও ফুল দেন। এরপর প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং তিন বাহিনীর প্রধান, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌপ্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক, মন্ত্রিপরিষদ সদস্য, ভাষাসৈনিক, সেক্টর কমান্ডার ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নেতারাও শ্রদ্ধা জানান।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথমবার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান জামায়াতে ইসলামীর আমীর ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ১১ দলীয় ঐক্যজোটের সংসদ সদস্যরা তার সঙ্গে ছিলেন। তিনি ভাষা শহীদদের কবর জিয়ারত ও দোয়ার কর্মসূচির কথাও জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমেদ খানসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন প্রথম প্রহরে ফুল দিয়ে শহীদদের স্মরণ করে। সূর্যোদয়ের পর আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গান গেয়ে নগ্নপদে প্রভাতফেরি শুরু হয়।

এবারও শিল্পীদের রঙ-তুলি ও আলপনায় সেজেছে কেন্দ্রীয় শহীদ মিনার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা মিনার প্রাঙ্গণ ও দেয়ালে বায়ান্ন থেকে একাত্তরের গৌরবগাঁথা তুলে ধরেছেন। একুশে ফেব্রুয়ারি সরকারি ছুটির দিন। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে সূর্যোদয়ের সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়েছে। দেশ-বিদেশে বাংলাদেশ মিশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানও দিবসটি পালন করছে।

দিবসটি ঘিরে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় প্রায় ১৫ হাজার পুলিশ সদস্যের সমন্বয়ে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ - ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকেরা দায়িত্ব পালন করছেন। সোয়াট, ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ও ক্রাইম সিন ইউনিট প্রস্তুত রয়েছে; জোরদার করা হয়েছে গোয়েন্দা ও সাইবার নজরদারি।

শহীদ মিনারে প্রবেশের জন্য পলাশীর মোড়-জগন্নাথ হল ক্রসিং রুট নির্ধারণ করা হয়েছে এবং বের হতে হবে রোমানা ক্রসিং হয়ে দোয়েল চত্বর বা চানখাঁরপুল দিয়ে। ধারালো বস্তু, দাহ্য বা বিস্ফোরক দ্রব্য বহন নিষিদ্ধ। শুক্রবার সন্ধ্যার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ট্রাফিক ডাইভারশন কার্যকর রয়েছে।

ডিএমপি কমিশনার আশা প্রকাশ করেন, যথাযথ শৃঙ্খলা ও নিরাপত্তার মধ্য দিয়ে অমর একুশের অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।

সংস্কার/ইএমই

 

সম্পর্কিত খবর

চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী : ১৭ সমঝোতা স্মারক

দীর্ঘ কূটনৈতিক নীরবতা ও ভূ-রাজনৈতিক জটিলতার মধ্যে ছয় দিনের রাষ্ট্রীয় সফর শেষে চীন থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চার দিনের প্রথম চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৭টি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। সফরের শেষ দিনে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক : দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার উদ্যোগ

চীনের চার দিনের সরকারি সফরে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসেন। এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত বীর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে চীনের বিপ্লবী বীরদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। এ

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক : গণমাধ্যমে ব্যাপক সহযোগিতা

বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার বেইজিংয়ে দুই দেশের মধ্যে এসব সমঝোতা স্মারক সই হয় বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে। একই দিন বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের

৬ জেলায় সেনা কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ছয় জেলায় সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব পদমর্যাদার কমিশনড কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। সোমবার (২২ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের