আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : ইন্টারনেট
সংস্কার ১৬ নভেম্বর ২০২৫: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অধিকতর স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করতে আচরণবিধি যথাযথ প্রয়োগের গুরুত্ব সর্বোচ্চ বলে অভিমত ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। তার মতে,রাজনৈতিক দলগুলোর পূর্ণ সহযোগিতা নিশ্চিত হলে আচরণবিধির অনুসরণই নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতার পথে নিয়ে যাবে।
আজ রোববার, ১৬ নভেম্বর ২০২৫, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের দ্বিতীয় দিনের প্রথম পর্বে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। এ সময় চার নির্বাচন কমিশনার,ইসির সিনিয়র সচিব আখতার আহমেদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা পর্বে গণফোরাম,গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ,ইসলামী ঐক্যজোট,বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) ও বাংলাদেশ জাতীয় পার্টির প্রতিনিধিরা অংশ নেন। সিইসি জানান,২০২৪ সালের ২৪ নভেম্বর দায়িত্ব গ্রহণের পর থেকেই কমিশনকে একাধিক জটিল ও বৃহৎ কাজের মুখোমুখি হতে হয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ। দীর্ঘ কয়েক মাসের প্রচেষ্টায় ৭৭ হাজার মাঠকর্মীকে প্রশিক্ষণ দিয়ে তালিকা হালনাগাদের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এতে প্রায় ২১ লাখ মৃত ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে যারা অতীতে তালিকায় থেকে ভোটের অপব্যবহারের ঝুঁকি তৈরি করত। পাশাপাশি ৪০ লাখেরও বেশি নতুন ভোটার শনাক্ত করা হয়েছে, যাদের বয়স হলেও তালিকায় নাম ছিল না। তিনি আরও বলেন, এ বছর নির্বাচন কমিশন বেশ কয়েকটি যুগান্তকারী উদ্যোগ নিয়েছে। এর মধ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য পোস্টাল ব্যালটে ভোটদানের পথ উন্মুক্ত করা অন্যতম। বহু দেশে জটিলতার কারণে বিষয়টি এখনো পুরোপুরি সফল হয়নি,অথচ নানা পরীক্ষা-নিরীক্ষার পর ইসি এ ক্ষেত্রে কার্যকর সমাধান বের করতে সক্ষম হয়েছে। প্রথমবারের মতো বিদেশে থাকা প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা হচ্ছে।
সিইসি বলেন,প্রতি নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী,পোলিং কর্মকর্তা ও প্রিসাইডিং কর্মকর্তাসহ প্রায় ১০ লাখের বেশি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ভোটগ্রহণ কাজে যুক্ত থাকেন, ফলে তারাও ভোট দিতে পারেন না। এবার তাদের জন্যও ভোটদানের সুযোগ রাখা হয়েছে। একই সঙ্গে দায়িত্বের কারণে কর্মস্থলে অবস্থানরত সরকারি চাকরিজীবী ও কারাবন্দিদের জন্যও নতুনভাবে ভোটদানের ব্যবস্থা করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন,নির্বাচন সংস্কার কমিশন রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে ৮০টিরও বেশি বৈঠক করেছে,যা ভবিষ্যৎ নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সরকারের পক্ষ থেকেও ওই সংস্কারের বেশকিছু সুপারিশ যৌথভাবে বাস্তবায়নের আগ্রহ প্রকাশ করা হয়েছে। এসব কাজের কারণে আনুষ্ঠানিক সংলাপ কিছুটা পিছিয়ে গেলেও পূর্ববর্তী যোগাযোগ থাকায় তার প্রভাব বড় হয়নি। নাসির উদ্দীন জানান, আচরণবিধির খসড়া দীর্ঘ সময় ওয়েবসাইটে রেখে রাজনৈতিক দলসহ সকল অংশীজনের মতামত নেওয়া হয়েছে। আইন মন্ত্রণালয়ের ভেটিং সম্পন্ন হওয়ার পর এখন আচরণবিধি কার্যকরের জন্য প্রস্তুত। তার মতে, আচরণবিধি সঠিকভাবে অনুসরণ করলেই সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হবে,আর এ ক্ষেত্রে রাজনৈতিক নেতৃত্বের সহযোগিতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি রাজনৈতিক দলগুলোকে অনুরোধ জানিয়ে বলেন, তাদের কর্মীদের আচরণবিধি সম্পর্কে সচেতন করতে হবে,কারণ নির্বাচন কমিশনের একার পক্ষে একটি সম্পূর্ণ সুষ্ঠু,শান্তিপূর্ণ ও সফল নির্বাচন আয়োজন করা সম্ভব নয়।
সংস্কার/ইএফহ
হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ৩৭ হাজার ৪৩৫ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। একই সময়ে বিভিন্ন কারণে সৌদি আরবে ৪৮ জন হাজির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্প ডেস্কের দৈনিক বুলেটিনে বলা হয়েছে, দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৮ সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, আগামী প্রায় এক থেকে দেড় মাসের মধ্যে কমিটি তাদের প্রতিবেদন দেবে। বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, প্রধানমন্ত্রীর নেতৃত্বে তিস্তা
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অভিনন্দন জানানো হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় মন্ত্রিসভার সভা
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার ২ জুন ২০২৬ রাতে এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান। অভিনন্দন বার্তায় বলা হয়, এ সাফল্য বৈশ্বিক পরিসরে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান