অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকবে : মির্জা ফখরুল

ছবি : সংগৃহীত

সংস্কার ১৯ মার্চ ১০২৬ বৃহস্পতিবার: আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে এবং তা ভবিষ্যতেও বন্ধ থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অন্যান্য রাজনৈতিক দল তাদের কার্যক্রম স্বাভাবিকভাবে চালিয়ে যাবে। বুধবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ মাঝেমধ্যে সক্রিয় হওয়ার চেষ্টা করলেও বিষয়টিকে খুব গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। তিনি রাজনীতিকে স্বাভাবিক ধারায় চলতে দেওয়ার ওপর গুরুত্বারোপ করে বলেন, রাজনীতি তার নিজের গতিতে চলুক, গণতন্ত্রও নিজের পথে এগোক।

তিনি আরও বলেন, বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে রাজনীতি বা গণতন্ত্রকে থামিয়ে রাখা উচিত নয়। অন্যান্য রাজনৈতিক দলগুলো তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন। আওয়ামী লীগের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, দলটি কিছু করার চেষ্টা করছে, তবে তাতে কোনো ফল হচ্ছে না। তার দাবি, জনগণ ইতোমধ্যেই আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

গণভোট ও জনআকাঙ্ক্ষার বিপক্ষে সরকার : হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, বর্তমান সরকার জনগণের আকাঙ্ক্ষা ও গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে। তিনি বলেন, পুলিশকে নির্দলীয়, পেশাদার ও স্বাধীন করতে পুলিশ সংস্কার কমিশন গঠনের দাবি

শিক্ষার্থীদের দমন করে কোনো সরকার টিকতে পারেনি : পাটওয়ারী

বগুড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠরোধের চেষ্টা কখনো সফল হয়নি। ইতিহাসে গণতান্ত্রিক আন্দোলনে শিক্ষার্থীরাই পরিবর্তনের

ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই আজ শিক্ষামন্ত্রী : হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ শিক্ষামন্ত্রীর সমালোচনা করে বলেছেন, শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে অবজ্ঞা করা উচিত নয়। তার দাবি, এসব শিক্ষার্থী রাস্তায় নেমে আন্দোলন করেছিল বলেই বর্তমান সরকারের অনেকেই আজ গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও

অর্থনীতি-স্বাস্থ্য-শিক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রীর পরিবর্তন চান নাসীরুদ্দীন পাটওয়ারী

দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা খাতে আরও গতিশীলতা আনতে চার মন্ত্রণালয়ের মন্ত্রী পরিবর্তনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা