আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২৯ এপ্রিল ২০২৬ বুধবার: সুপ্রিম কোর্টে আওয়ামী লীগপন্থি আইনজীবীদের অবস্থানকে কেন্দ্র করে হাইকোর্ট বিভাগে বিক্ষোভ করেছেন বিএনপিপন্থি আইনজীবীদের একাংশ। বুধবার ২৯ এপ্রিল ২০২৬ হাইকোর্টের এনেক্স ভবনের নিচে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা এ কর্মসূচি পালন করেন। এ সময় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সামনে আওয়ামীপন্থি আইনজীবীদের শেখ হাসিনার নামে স্লোগান দিতে শোনা যায়।
এর আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থি আইনজীবীদের মনোনয়ন বাতিল করা হয়। এর প্রতিবাদে একই দিন দুপুর দেড়টার দিকে হাইকোর্টের এনেক্স ভবনের নিচে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছিলেন আওয়ামীপন্থি আইনজীবীরা। তবে নির্ধারিত সময়ের আগেই সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন বিএনপিপন্থি আইনজীবীরা।
পরে এক সংবাদ সম্মেলনে বিএনপির নবনির্বাচিত আইন সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল বলেন, আইনগতভাবে আওয়ামী লীগ তাদের কার্যক্রম পরিচালনায় নিষিদ্ধ হয়েছে। ফলে আইনজীবী সমিতির নির্বাচনে তাদের অংশগ্রহণের সুযোগ নেই।
এদিকে, বিএনপিপন্থিদের দখলে স্থান চলে যাওয়ায় আওয়ামীপন্থি আইনজীবীরা পূর্বঘোষিত সংবাদ সম্মেলন আর করতে পারেননি।
সংস্কার/ইএমই
কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, মুক্তিযুদ্ধকে ৫ আগস্টের ঘটনার সঙ্গে তুলনা করা ঠিক নয়। তিনি বলেন, হিমালয়ের সঙ্গে পিলারের তুলনা যেমন অযৌক্তিক, তেমনি মুক্তিযুদ্ধের সঙ্গে ৫ আগস্টের ঘটনাকে তুলনা করা
গণভোটের রায় বাস্তবায়ন ও চলমান সংকট নিরসনে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। শুক্রবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির আমির মাওলানা মামুনুল হক। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।
ঢাকা-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর সহযোগী সংগঠন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত অধিকার ক্ষুণ্ন হলে আবার রাজপথে নামা হবে এবং শাসকগোষ্ঠীর পতন ঘটাতে বেশি সময় লাগবে না। শুক্রবার
সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের জন্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দরজা খোলা বলে জানিয়েছেন দলটির উত্তরবঙ্গের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেন, কেউ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বা অন্য কোনো দল করলেও সমস্যা নেই। যদি পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে