অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

অস্ট্রেলিয়ায় মেটার সাড়ে পাঁচ লাখের বেশি অ্যাকাউন্ট বন্ধ

ছবি : সংগৃহীত

সংস্কার ১৩ জানুয়ারী ২০২৬: অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা অর্ধ মিলিয়নের বেশি অ্যাকাউন্ট বন্ধ করেছে। মেটা জানিয়েছে, এই নিষেধাজ্ঞার আওতায় মোট ৫ লাখ ৪৪ হাজার ৫২টি অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হয়েছে, যেগুলো ১৬ বছরের কম বয়সী ব্যবহারকারীরা পরিচালনা করছিলেন। খবর আনাদোলুর।

গত ১০ ডিসেম্বর অস্ট্রেলিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে শিশু ও কিশোরদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে পূর্ণ নিষেধাজ্ঞা কার্যকর করে। এর ফলে ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স, টিকটক, ইউটিউব, স্ন্যাপচ্যাটসহ সব বড় প্ল্যাটফর্মে এই বয়সী ব্যবহারকারীদের প্রোফাইল ব্যবহার ও রক্ষণাবেক্ষণ নিষিদ্ধ হয়।

মেটার এক ব্লগ পোস্টে জানানো হয়, ৪ থেকে ১১ ডিসেম্বরের মধ্যে ইনস্টাগ্রামে ৩ লাখ ৩০ হাজার ৬৩৯টি, ফেসবুকে ১ লাখ ৭৩ হাজার ৪৯৭টি এবং থ্রেডসে ৩৯ হাজার ৯১৬টি অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে।

মেটা জানিয়েছে, তারা অস্ট্রেলিয়ার আইন মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে সম্পূর্ণ নিষেধাজ্ঞার পরিবর্তে শিশুদের জন্য নিরাপদ ও বয়স-উপযোগী অনলাইন অভিজ্ঞতা নিশ্চিত করতে সরকার ও প্রযুক্তি খাতের যৌথ উদ্যোগ প্রয়োজন বলেও মত দিয়েছে প্রতিষ্ঠানটি।

শিশুদের অনলাইন নিরাপত্তার ক্ষেত্রে এই নিষেধাজ্ঞাকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হলেও, এর বাস্তবায়ন ও দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে প্রযুক্তি খাতে আলোচনা চলছে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

৮০ বছর পর অজ্ঞাত মার্কিন সেনার পরিচয় উদ্ধারে নতুন আশার আলো

আলাস্কার সিটকা শহরে গত জুনে এক আবেগঘন ঘটনার সাক্ষী হন স্থানীয় বাসিন্দারা। সিটকা ন্যাশনাল সিমেট্রি থেকে মার্কিন উপকূলরক্ষী বাহিনীর দুই সদস্য মার্কিন পতাকায় মোড়ানো একটি কফিন অ্যাম্বুলেন্সে তোলেন। এ সময় ১২ জন সেনাসদস্য, সাবেক যোদ্ধা এবং পুলিশ ও ফায়ার সার্ভিসের

আরএসএসকে সন্ত্রাসী সংগঠন বললেন প্রশান্ত ভূষণ

ভারতের জ্যেষ্ঠ আইনজীবী ও মানবাধিকারকর্মী প্রশান্ত ভূষণ দেশটির হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (আরএসএস) কঠোরভাবে সমালোচনা করে এটিকে শুধু রাষ্ট্রবিরোধী নয়, বরং একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছেন। তাঁর অভিযোগ, আরএসএস দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো,

স্পেনের ছিউতায় অভিবাসী ঢল : প্রাণ গেল ৬৭ জনের

স্পেনের নিয়ন্ত্রণাধীন উত্তর আফ্রিকার শহর ছিউতায় চলতি সপ্তাহে নজিরবিহীন অভিবাসী সংকট দেখা দিয়েছে। আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার অভিবাসী মরক্কো সীমান্ত পেরিয়ে ছিউতায় প্রবেশের চেষ্টা করেন। তবে স্প্যানিশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যার মধ্যে তাদের অধিকাংশই নিজ উদ্যোগে

পুশ-ইন নিয়ে বাড়ছে উত্তেজনা : মুখোমুখি বাংলাদেশ-ভারত

প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও