অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

অলিখিত সমঝোতার ফলেই দাগি আসামিদের জামিন : সারজিসের অভিযোগ

ছবি : সংগৃহীত

সংস্কার ১২ এপ্রিল ২০২৬ রবিবার: আওয়ামী লীগের সঙ্গে অলিখিত চুক্তির কারণেই দাগি আসামিরা জামিন পাচ্ছে, এমন অভিযোগ করেছেন ১১ দলীয় ঐক্যের নেতা সারজিস। রোববার ১২ এপ্রিল ২০২৬ দুপুরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

সারজিস বলেন, দুঃখজনক হলেও সত্য, বিএনপি আওয়ামী লীগের ভোটেই ক্ষমতায় এসেছে এবং তাদের মধ্যে একটি অলিখিত সমঝোতা ছিল। আওয়ামী লীগের নেতাকর্মী এমনকি শেখ হাসিনাও দেশের বাইরে বসে এখন এসব কথা বলছেন।তিনি আরও বলেন, নতুন সরকার গঠনের পর দেখা যাচ্ছে, ওই সমঝোতার কারণে অভ্যুত্থানের সময় যারা জুলাই যোদ্ধাদের ওপর হামলা করেছে এবং শহীদদের হত্যার সঙ্গে জড়িত, তাদের অনেকেই এখন জামিন পাচ্ছে।

সংসদে বাতিল হওয়া ২০টি অধ্যাদেশকে ১১৩টি পাস হওয়া অধ্যাদেশের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ উল্লেখ করে সারজিস বলেন, অভ্যুত্থানের আগে ও পরে বিএনপি যেসব সংস্কার ও স্বাধীন প্রতিষ্ঠান চেয়েছিল, ক্ষমতায় এসে তারা সেগুলোই নিজেদের নিয়ন্ত্রণে নিতে চাইছে।তিনি অভিযোগ করেন, সরকার আবার প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবে চালাতে চাইছে। এ কারণেই গুম, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন ও বিচার বিভাগের স্বাধীনতা সম্পর্কিত অধ্যাদেশ বাতিল করা হয়েছে।

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। সারজিস বলেন, যারা আগে হামলা ও হুমকি দিয়েছিল, তারা এখনো বুক ফুলিয়ে ঘুরছে এবং শহীদ পরিবারদের ভয়ভীতি দেখাচ্ছে—‘তোদের সময় শেষএ ধরনের হুমকিও দেওয়া হচ্ছে।বিএনপির উদ্দেশে তিনি সতর্ক করে বলেন, আপনারা যদি বিরোধী দলের কবর খুঁড়তে চান এবং সংসদীয় স্বৈরতন্ত্রের পথে হাঁটেন, তাহলে সেই কবরেই আপনাদের জায়গা হবে আগে।

সরকার শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের নানা প্রতিশ্রুতি ও প্রলোভন দেখাচ্ছে বলেও দাবি করেন সারজিস। তিনি বলেন, এসবের বিনিময়ে বিভক্ত হবেন না। এতে আপনাদের স্বপ্ন ক্ষতিগ্রস্ত হবে, আর সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত হবে দেশ। শেষে তিনি বলেন, আমরা চাই না আপনাদের কোনো দলের ব্যানারে দেখা যাক। আপনারা যে আদর্শে প্রিয়জনদের হারিয়েছেন, সেই আদর্শেই অটল থাকুন। আমরা সঠিক থাকলে আমাদের পক্ষে বলুন, ভুল করলে আমাদের বিরুদ্ধেও কথা বলুন।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

সাগর-রুনি হত্যার বিচার না হলে সাংবাদিকরা কঠোর কর্মসূচি দিবে

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের দেড় দশক পার হলেও এখনও বিচার সম্পন্ন হয়নি। এ বিষয়ে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নেতারা। সোমবার (৬ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনে

কুয়ালালামপুরে যুবদলের কর্মীসভা : নতুন গতি সৃষ্টির প্রত্যাশা

দীর্ঘদিন পর মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয়েছে যুবদলের বহুল প্রতীক্ষিত কর্মীসভা। প্রবাসী বাংলাদেশি তরুণদের রাজনৈতিক ও সাংগঠনিক সম্পৃক্ততা জোরদার করতে আয়োজিত এ সভা উৎসবমুখর পরিবেশে এক মিলনমেলায় পরিণত হয়। শনিবার ৪ এপ্রিল ২০২৬ রাজধানী কুয়ালালামপুরের জি-টাওয়ার হলরুমে

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক : কাউন্সিল ও জাতীয় ইস্যুতে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৪ এপ্রিল ২০২৬ রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয় এবং দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলে।

গণরায় অগ্রাহ্য করলে ‘আরেকটি ৫ আগস্ট’ আসতে পারে

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) ডা. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, গণভোটে দেশের ৭০ শতাংশ মানুষ যে মতামত দিয়েছে, তা অস্বীকার করা হলে নতুন করে গণঅভ্যুত্থানের পরিস্থিতি তৈরি হতে পারে। তার মতে, গণরায়কে অবজ্ঞা করলে ‘আরেকটি ৫ আগস্ট খুব সন্নিকটে’। শনিবার ৪ এপ্রিল ২০২৬ বিকেলে